সাংবাদিক শিরিনকে ‘ঠান্ডা মাথায়’ গুলি করে ইসরায়েলি বাহিনী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৭ মে ২০২২ শুক্রবার
ফাইল ছবি
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে সংবাদ সংগ্রহ করার সময় দেশটির সেনাবাহিনীর গুলিতে নিহত হন সাংবাদিক শিরিন আবু আকলেহ। সেই ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ করেছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, ইচ্ছাকৃতভাবে সাংবাদিক শিরিনকে গুলি করেন ইসরায়েলি সেনারা এবং এতেই তার মৃত্যু হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মে) পশ্চিম তীরের রামাল্লায় ফিলিস্তিনের অ্যাটর্নি জেনারেল আকরাম আল-খতিব এই তদন্ত রিপোর্ট নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন। তিনি বলেন, এটি স্পষ্ট যে ইসরায়েলি বাহিনীর একজনের গুলি সরাসরি সাংবাদিক শিরিনের মাথায় আঘাত করে। এতে মারা যান তিনি। দায়িত্ব পালনের সময় তিনি হেলমেট ও প্রেস লেখা সম্বলিত জ্যাকেট পরিহিত ছিলেন।
তিনি আরও বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হত্যাকাণ্ড চালানো হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন, প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও একটি ফরেনসিক রিপোর্টের উপর ভিত্তি করেই এই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
এর আগে ইসরায়েলি বাহিনী দাবি করে ফিলিস্তিনিদের গুলিতেই নিহত হন শিরিন। আল-খতিব আরও বলেন যে তদন্তে দেখা গেছে গুলি করার সময় ঘটনাস্থলের কাছাকাছি কোনও ফিলিস্তিনি যোদ্ধা ছিলেন না। ইসরায়েলি বাহিনী আবু আকলেহ এবং অন্যান্য সাংবাদিকদের স্পষ্টভাবে প্রেসের সদস্য হিসাবে চিহ্নিত করার পরও গুলি চালায় বলে জানান তিনি।
ইসরায়েলের দখলকৃত পশ্চিম তীরের জেনিন শহরে গত ১১ মে অভিযান চালায় দেশটির সেনারা। সংবাদ সংগ্রহের জন্য সেখানে ছিলেন ৫১ বছর বয়সী শিরিন আবু আকলেহ। প্রত্যক্ষদর্শী ও তার সহকর্মীদের অভিযোগ, ইসরায়েলের এক সেনা মাথায় গুলি করলে শিরিন আবু আকলেহ প্রাণ হারান।
হামলার সময় সংবাদ মাধ্যম আল জাজিরার আরেক সাংবাদিক আলী আল-সামুদির পিঠে গুলি লাগে। তার অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে বলেও জানান শিরিন আবু আকলেহ।
এ তদন্ত প্রতিবেদন প্রকাশের পর ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইসরায়েলের সামরিক প্রসিকিউটর সেনাবাহিনীকে ঘটনার তদন্ত করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে, ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, সাংবাদিক শিরিন হত্যাকাণ্ডের তদন্ত করবে না ইসরায়েল।
সাংবাদিক শিরিনের হত্যাকাণ্ড গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছিল। এমনকি তার কফিন বহন করা ফিলিস্তিনিদের ওপরেই হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এ ঘটনায় ক্ষুব্ধ বিশ্ববাসী। ইসরায়েলের এমন হিংস্র আচরণের কড়া প্রতিক্রিয়া জানায় বিভিন্ন দেশের প্রধানরা। দ্রুত ঘটনার তদন্ত করে বিচারের দাবি জানান তারা।
১৯৭১ সালে জেরুজালেমে জন্মগ্রহণ করেন এই খ্যাতিমান সাংবাদিক। তিনি ছিলেন একজন খ্রিষ্টান ও মার্কিন নাগরিক। জর্ডানের ইয়ারমুক ইউনিভার্সিটিতে সাংবাদিকতায় যাওয়ার আগে প্রাথমিকভাবে আর্কিটেকচারে পড়াশোনা করেন। স্নাতক শেষ করে তিনি ফিলিস্তিনে ফিরে আসেন ও কিছু গণমাধ্যমে কাজ করেন। আল-জাজিরার যাত্রা শুরুর এক বছর পর তিনি এর সঙ্গে যুক্ত হন।
সূত্র: আল-জাজিরা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৬তম
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ



