সাগর-রুনি হত্যা মামলার তদন্ত ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৪৬ পিএম, ১৬ অক্টোবর ২০২৪ বুধবার
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি
সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত আগামী ছয় মাসের মাঝে শেষ করার জন্য উচ্চ ক্ষমতা সম্পন্ন টাস্কফোর্স কমিটিকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।
আজ বুধবার বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ পূর্ণাঙ্গ আদেশ দেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর এই দম্পতি হত্যার ঘটনায় করা মামলার তদন্তে র্যাবকে সরিয়ে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চক্ষমতাসম্পন্ন টাস্কফোর্স গঠনের নির্দেশ দিয়েছিলো হাইকোর্ট।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছিলো।
মামলার তদন্ত কাজ সম্পন্ন করে প্রতিবেদন জমা দিতে তখনই ছয় মাসের সময়ও বেঁধে দিয়েছিলো হাইকোর্ট।
এই হত্যা মামলায় বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আজ থেকে সেই শুরু হবে সেই ছয় মাসের সময়সীমা।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি ঢাকার একটি ভাড়া বাসায় খুন হন এই সাংবাদিক দম্পতি। পরে মেহেরুন রুনির ভাই নওশের রোমান একটি হত্যা মামলা দায়ের করেন।
প্রথমে এই মামলা তদন্ত করছিল পুলিশ। কয়েকদিনের মাথায় তদন্তভার গোয়েন্দা বিভাগকে (ডিবি) দেয়া হয়।
এরপর ২০১২ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট র্যাবকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। তখন থেকে মামলাটির তদন্ত করছে র্যাব।
এ নিয়ে এই মামলায় তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। মামলা তদন্তে র্যাবের ভূমিকা নিয়ে নানা প্রশ্নও দেখা দেয়।
মামলাটি র্যাবের কাছে পাঠানোর ওই আদেশের সংশোধন চেয়ে রোববার স্বরাষ্ট্র সচিবের পক্ষে হাইকোর্টে আবেদনটি করা হয়।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল



