সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মত পেছাল তদন্ত প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৭ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। সংগৃহীত ছবি
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২২ জুলাই ধার্য করেছেন আদালত। এ নিয়ে ১২৭ বার পেছানো হলো তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন।
আজ বৃহস্পতিবার এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা ছিল। কিন্তু তদন্তকারী সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আদালতে প্রতিবেদন দাখিল না করায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত নতুন এই তারিখ নির্ধারণ করেন।
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি। ঘটনার পর রুনির ভাই নওশের আলম রোমান শেরেবাংলা নগর থানায় একটি হত্যা মামলা করেন।
হত্যার পর প্রথমে মামলার তদন্ত করে শেরেবাংলা নগর থানা পুলিশ। পরে তা হস্তান্তর করা হয় ডিবি পুলিশের কাছে, এরপর ২০১২ সালের ১৮ এপ্রিল মামলাটি তদন্তের দায়িত্ব পায় র্যাব।
পরে উচ্চ আদালতের নির্দেশে র্যাবের কাছ থেকে তদন্তের দায়িত্ব সরিয়ে পিবিআইকে দেওয়া হয় এবং একটি টাস্কফোর্স গঠন করা হয়।মামলাটির ১৩ বছর পেরিয়ে গেলেও এখনো চূড়ান্ত কোনো তদন্ত প্রতিবেদন আসেনি।
এ ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়, যাদের মধ্যে তানভীর রহমান ও পলাশ জামিনে রয়েছেন। বাকিরা এখনো কারাগারে।হত্যাকাণ্ডের আট মাস পর তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে খুনের রহস্য উন্মোচন করা হবে।
কিন্তু এক যুগ পরও সেই রহস্যের সমাধান হয়নি। হত্যাকাণ্ডে ব্যবহৃত জিনিসপত্র যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো হলেও, এখনও সেই রিপোর্ট ও প্রকাশ করা হয়নি।
- রাশিয়ার আন্তর্জাতিক ইয়ুথ ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধি মুক্তা
- মস্কোয় এক নারীর বহন করা বোমায় নিহত ৩
- অনলাইনে নতুন স্ক্যাম, মুহূর্তেই খালি হতে পারে ব্যাংক অ্যাকাউন্ট
- বিমা সুবিধাসহ ব্র্যাক এডুকেশন প্রোগ্রামে চাকরি
- ঢাকায় জামাইয়ের হাতে স্ত্রী-শাশুড়ি খুন
- কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট
- বিশ্ব বন্ধু দিবস আজ
- ঘরেই তৈরি করুন শাহী স্পেশাল মালাই চা
- আগস্টে অতিবৃষ্টির আভাস, রয়েছে বন্যার ঝুঁকি
- ‘জিনের নির্দেশে’ কবর থেকে মায়ের মরদেহ তুললো সন্তানরা
- জীবন বদলাতে গিয়ে প্রাণই হারালেন মরক্কোর নারী ফুটবলার
- শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং
- পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
- দক্ষিণখানে ডেন্টিস্ট হত্যা : স্বামী গ্রেফতার
- রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- হ্যারি পটারের স্রষ্টা জে. কে. রাউলিং-এর জন্মদিনে শ্রদ্ধা
- যেসব এলাকায় ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ
- জুলাইয়ে নারী নির্যাতন কমলেও বেড়েছে ধ/র্ষণ ও আত্ম/হ/ত্যা
- নাস্তার টেবিলেই নিভে গেল ঢাবি অধ্যাপক দীপ্তি সাহার জীবন
- তোপের মুখে পরিকল্পনা বাতিল করল ফিফা
- ঢাকায় দিনের বেলা ঘরে ঢুকে নারী চিকিৎসককে হ/ত্যা
- খুলনায় ট্রাকচাপায় একই পরিবারের ৩ নারী-শিশুর প্রাণহানী
- শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা
- এমবাপ্পের বিষয়ে মুখ খুললেন স্প্যানিশ অভিনেত্রী
- আগস্টে অতিবৃষ্টির আভাস, রয়েছে বন্যার ঝুঁকি
- কোটি টাকায় বিক্রি হলো বিটিএস তারকা জিমিনের সেই শার্ট
- রাজধানীর বিমানবন্দর সড়কে তীব্র যানজট
- শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং
- বিশ্ব বন্ধু দিবস আজ
- দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস

