সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৭ পিএম, ২২ জানুয়ারি ২০২০ বুধবার
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত জরুরী
সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষাকে খাতওয়ারি বিষয় হিসেবে চিন্তা না করে কৌশলগত এজেন্ডা হিসেবে বিবেচনা করা এবং প্রাথমিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে এর উপকার সবার কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজনেরা।
মঙ্গলবার সকালে মহাখালীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ‘ইউনিভার্সাল হেলথ কাভারেজ ফর অল : কিপ দ্য প্রমিজ’ শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা এই আহ্বান জানান। ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি গোলটেবিলটি আয়োজন করে।
এসময় টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ২০৩০ সালের মধ্যে যেন সবাই উন্নত স্বাস্থ্যসেবা পেতে পারে সেটি নিশ্চিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসার আহ্বান জানান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. নুরুন নাহার বেগম।
সার্বজনীন স্বাস্থ্যসুরক্ষা বিষয়ে জাতীয় পর্যায়ে সমন্বয় তৈরিতে সরকারের আরো উদ্যোগী হবার আহ্বান জানান কমিউনিটি হেলথ ক্লিনিক সাপোর্ট ট্রাস্ট-এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. ইউনুস আলী প্রামাণিক।
ব্র্যাক এর এ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, টেকনোলজি এ্যান্ড পার্টনারশিপ স্ট্রেংদেনিং বিভাগের পরিচালক কে এ এম মোর্শেদ বলেন, বাংলাদেশের স্বাস্থ্যখাতে সরকারি-বেসরকারি উদ্যোগকে আরও কার্যকর করতে নিজেদের মধ্যে অংশীদারত্ব বৃদ্ধিতে নজর দেয়ার এখনই সময়।
গোলটেবিলে ব্র্যাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচির সহযোগী পরিচালক ড. মোরশেদা চৌধুরী স্বাস্থ্যখাতের বিভিন্ন চ্যালেঞ্জগুলো তুলে ধরে এই পরিস্থিতির উন্নয়নে সবাইকে এক হয়ে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের সরকারি-বেসরকারি, অলাভজনক, দাতা, গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের মোট ২৮ জন প্রতিনিধি অংশ নেন।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




