সিএনএন প্রধান জেফ জাকারের পদত্যাগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
পদত্যাগ করলেন আমেরিকার সংবাদ মাধ্যম সিএনএনের বৈশ্বিক প্রধান জেফ জাকার। বুধবার সিএনএনের এক খবরেই জানানো হয়েছে এমন তথ্য।
সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার সকালে জেফ জাকার নিজের পদত্যাগের কথা জানিয়ে সিএনএন কর্তৃপক্ষকে ইমেইল পাঠিয়েছেন। তার এই পদত্যাগের প্রক্রিয়া অবিলম্বেই কার্যকর করবে কর্তৃপক্ষ এমনও জানানো হয়।
প্রতিষ্ঠানের এক নারী সহকর্মীর সঙ্গে সম্পর্কের জের ধরেই পদত্যাগ করছেন জাকার। তার নিজের পাঠানো ইমেইলেও জানা গেছে তেমনই।
ইমেইলে ঐ নারী সহকর্মীর নাম উল্লেখ না করেই তিনি জানান, ঐ নারীর সঙ্গে সম্প্রতি ঐ সম্পর্ক শুরু হয়। যখন শুরু হয় তখনই এটা বলা প্রয়োজন ছিল, কিন্তু আমি সেটা করিনি। আর এটা ভুল ছিল। ফল হিসেবে আমি আজ পদত্যাগ করছি।
জাকার ঐ নারী কর্মীর পরিচয় না দিলেও সিএনএনের খবরে জানা যায়, বর্তমানে সিএনএনের বিপণন বিভাগের প্রধান হিসেবে কাজ করা ঐ নারীর নাম অ্যালিসন গলাস্ট। তবে জাকার পদত্যাগ করলেও গলাস্ট তার পদেই কর্মরত থাকছেন।
এদিকে গলাস্ট তার এক বিবৃতিতে জানান, আমি এবং জাকার প্রায় দুই দশক ধরে ভালো বন্ধু এবং সহকর্মী। তবে সম্প্রতি করোনার সময়ে আমাদের সম্পর্ক ভিন্ন দিকে মোড় নিয়েছে।
জাকার এবং গলাস্ট ১৯৯৮ সালে সংবাদমাধ্যম এনবিসিতে প্রথম একসঙ্গে কাজ শুরু করেন। জাকার সেখান থেকে সিএনএনে যোগদানের পর গলাস্টকে সাথে নিয়ে আসেন। প্রায় দুই দশকেরও বেশি সময় তারা একসঙ্গে কাজ করছেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




