ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১:৩১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

সিটি কলেজ কেন্দ্রে ভোট দিলেন শেখ হাসিনা

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৩ এএম, ৩০ ডিসেম্বর ২০১৮ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে তার ভোটা দিয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে ধানমন্ডি সুধাসদনের ঠিকানায় ভোটার হওয়ায় তিনি এ কেন্দ্রে ভোট দেন। 

আজ রোববার সকাল ৮টার দিকে ঢাকা সিটি কলেজ কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়। এ সময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানা, শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এবং আসনটিতে আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফজলে নূর তাপস প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

রাজধানীর ধানমন্ডি, হাজারীবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোটকেন্দ্র ঢাকা সিটি কলেজ।

এই কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালের ২৯ ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন এবং ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোট প্রদান করেন।

জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।