সুবর্ণচরের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি চায় সিপিবির নারী সেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ৫ জানুয়ারি ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় মারধর ও সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িতদের বিচার স্বল্প সময়ে শেষ করার দাবি জানিয়েছেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী নেত্রীরা।
শনিবার রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) নারী সেল আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়েছে।
সুবর্ণচরের ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দেখতে চাই জানিয়ে নারীনেত্রী লক্ষ্মী চক্রবর্তী বলেন, এটি সরকারের কাছে আমরা দাবি করি। কারণ এই লম্পট বাহিনীকে ঠিক করতে হলে আমাদের স্বল্প সময়ে এই বিচার সম্পন্ন করতে হবে।
রাষ্ট্রের জন্য ভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে তিনি বলেন, যদি আমাদের ভোট ভূলুণ্ঠিত হয়, রাষ্ট্রব্যবস্থা ভূলুণ্ঠিত হয় তাহলে আমরা অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাই না। আমরা এই দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম কিছুই বুঝি না, আমাদের মানবতার দাবি, আমরা মানবতাতেই কথা বলি।
নারীনেত্রী নুহা নূর বলেন, আমরা খবর পেলাম, সর্বশেষ যে এই ঘটনার পরিকল্পনার সঙ্গে ছিল তাকে গ্রেফতার করা হয়েছে। ওই লোক-দেখানো গ্রেফতারে শুধু কাজ হবে না। দুই ধরনের বিচার করতে হবে— ধর্ষণের বিচার ও নির্বাচনী সহিংসতার বিচার। ধর্ষণের দায়ে যে শাস্তি হয়, সেই শাস্তি দিতে হবে এবং নাগরিক অধিকার ক্ষুণ্ন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা হবে, সে ব্যবস্থাও কার্যকর করতে হবে।
নারীনেত্রী মাকসুদা আক্তার লাইলী বলেন, সুবর্ণচরের ঘটনা নির্দিষ্ট একটি ঘটনা নয়। এটি অনেক ঘটনার একটি নগ্ন চিত্র।
মানববন্ধনে উপস্থিত ছিলেন নারীনেত্রী রোকেয়া বেগম, আয়রন নাহার লিপি ও কাজী রিতাসহ অনেকে।
-জেডসি
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে







