ঢাকা, রবিবার ৩০, আগস্ট ২০২৬ ১৩:০১:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে ছিনতাইকারীর টানে শিক্ষিকার মৃত্যু, গ্রেপ্তার ২ লোডশেডিংয়ে নাকাল সারাদেশ: ৬২ বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন ব্যাহত বেঁচে ফেরা ৯৭ বছরের বৃদ্ধা এখন নেপালের নতুন প্রতীক সড়ক দুর্ঘটনার কবলে তাসনুভা তিশা নেপাল-চীনে ভয়াবহ বন্যায় প্রায় ৭০০ প্রাণহানী, নিখোঁজ ৩ হাজার হাতে থাকা ব্যাগে ছিনতাইকারীর টান, রিকশা থেকে পড়ে শিক্ষিকার মৃত্যু

সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটিতে চালু হচ্ছে মাইক্রোক্রেডেনশিয়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৩ পিএম, ২৯ আগস্ট ২০২৬ শনিবার

অ্যাকাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের ব্যবহারিক ও শিল্পখাত সংশ্লিষ্ট দক্ষতা অর্জনের সুযোগ বাড়াতে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি মাইক্রোক্রেডেনশিয়াল কোর্স চালু করতে যাচ্ছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিশ্ববিদ্যালয়ে কোর্সের লঞ্চিং ইভেন্ট আয়োজন করা হয়।

শিক্ষার্থীদের কর্মসংস্থানযোগ্যতা বৃদ্ধি এবং পরিবর্তনশীল কর্মক্ষেত্রের চাহিদা মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবহারিক দক্ষতা ও সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে GIZ Bangladesh “Digital Skills to Succeed (DS2S) Project”-এর সহযোগিতায় এ উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. পারভীন হাসান, ট্রাস্টি বোর্ডের চেয়ারপার্সন কাজী জাহেদুল হাসান, কাজী ফার্মস লিমিটেড-এর পরিচালক কাজী জিশান আর. হাসান, বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষক এবং অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে এ প্রকল্পের চলমান কার্যক্রম তুলে ধরেন সিএসই বিভাগের চেয়ারপার্সন ও প্রকল্পটির বিশ্ববিদ্যালয়-ফোকাল পার্সন মোছাঃ শাহনাজ পারভীন। এ সময় মাইক্রোক্রেডেনশিয়াল উদ্যোগের লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বিষয়টির গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিসনোভা ইনফরমেশন সিস্টেমস-এর সিইও মাহমুদা ইসলাম, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর ডেপুটি ডিরেক্টর-প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন এবং DS2S Project-এর এজুকেশন অ্যান্ড ইয়ুথ অ্যাডভাইজর রুমানা আক্তার।

অনুষ্ঠানে একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এ পর্বে অংশগ্রহণকারীরা আলোচকদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থানযোগ্যতা ও পেশাগত প্রস্তুতি নিয়ে বিভিন্ন বিষযয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানের আরেকটি উল্লেখযোগ্য অংশ ছিল একজন হ্যাকাথন অংশগ্রহণকারীর বক্তব্য, যেখানে ব্যবহারিক শিক্ষা ও অভিজ্ঞতাভিত্তিক কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়। এরপর হ্যাকাথনে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের অবদান ও অংশগ্রহণের স্বীকৃতি হিসেবে তাদের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

কেক কাটা ও ফটো সেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।


সূত্র : সংবাদ বিজ্ঞপ্তি।