ঢাকা, শুক্রবার ১৭, জুলাই ২০২৬ ৫:০১:২২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা

সৈয়দ মহসিন আলীর প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা নিবেদন

আপডেট: ১২:৫৯ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০১৫ বুধবার

1442390374 স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীসহ মন্ত্রিসভার সদস্যরা। বুধবার সকাল সোয়া ১০টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সৈয়দ মহসিন আলীর দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। এর আগে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রের উচ্চপদস্থ ব্যক্তিরা।
বিকাল ৪টার দিকে মৌলভীবাজার সরকারি স্কুলের মাঠে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর পর রাষ্ট্রীয় মর্যাদায় হজরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর মাজারে মা-বাবার কবরের পাশে তাঁর মরদেহ সমাহিত করা হবে।
 
সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ৫৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মহসিন আলীর মৃত্যু হয়। পরে সেখানকার একটি মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মরদেহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
 

এই বিভাগের জনপ্রিয়