সৌরবিদ্যুৎ-উদ্যোক্তা তৈরিতে ঋণ দেবে পিকেএসএফ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২২ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে নতুন উদ্যোক্তা তৈরি এবং স্যানিটেশন ও অতিদরিদ্রদের জন্য ৭ হাজার ২৪৫ কোটি টাকা অর্থায়নের উদ্যোগ নিয়েছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে ৫০০ কোটি টাকা দেওয়া হবে।
রোববার (২৭ সেপ্টেম্বর) পিকেএসএফ ভবন-১-এ অনুষ্ঠিত পিকেএসএফ-এর পরিচালনা পর্ষদের সভায় এসব অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের সিদ্ধান্ত হয়। পিকেএসএফ চেয়ারম্যান জাকির আহমেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদেরসহ পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় বাংলাদেশ ব্যাংক-অর্থায়িত কুটির ও মাইক্রোএন্টারপ্রাইজ খাতে উদ্যোক্তা সৃষ্টির জন্য ৫ হাজার কোটি টাকা ঋণ মঞ্জুর করা হয়। মাঠপর্যায়ে প্রযুক্তিনির্ভর কৃষি ও কৃষি প্রক্রিয়াজাতকরণ, ম্যানুফ্যাকচারিং, সেবা এবং বিভিন্ন ভ্যালু চেইনভিত্তিক কার্যক্রমে এই অর্থায়ন করা হবে।
এর মাধ্যমে স্বল্পআয়ের জনগোষ্ঠীর দক্ষতা ও উৎপাদন সক্ষমতা কাজে লাগিয়ে নতুন উদ্যোক্তা ও কর্মসংস্থানের সুযোগ তৈরির লক্ষ্য রয়েছে।
ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ উৎপাদন সম্প্রসারণে ৫০০ কোটি টাকার সরকারি বরাদ্দের ভিত্তিতে পিকেএসএফ একটি বিশেষায়িত অর্থায়ন কার্যক্রম গ্রহণ করেছে।
এই অর্থায়নের আওতায় সহযোগী সংস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে ৬ শতাংশ সুদে ঋণ বিতরণের জন্য ‘সৌরশক্তি’ নামে বিশেষায়িত ঋণ নীতিমালা অনুমোদন করেছে পরিচালনা পর্ষদ। এ ছাড়া, পিকেএসএফ-এর সহযোগী সংস্থাগুলোর অনুকূলে ক্লাস্টারভিত্তিক মাইক্রোএন্টারপ্রাইজ, সাধারণ সেবা, অতিদরিদ্র জনগোষ্ঠী ও কৃষিসহ বিভিন্ন খাতে প্রায় ২ হাজার কোটি টাকার ঋণ মঞ্জুর করা হয়েছে।
- গাজীপুরে গাড়িচাপায় মা-মেয়ে নিহত
- জীবন সবসময় আমাদের ইচ্ছেতে গল্প লেখে না: সামিয়া আফরিন
- ভারত ও নেপালে বন্যা-ভূমিধসে ভয়াবহ বিপর্যয়, নিহত ৭০
- দখলমুক্ত রাড্ডা ক্লিনিক, ফিরল নিজস্ব সাইনবোর্ড
- সৌরবিদ্যুৎ-উদ্যোক্তা তৈরিতে ঋণ দেবে পিকেএসএফ
- ব্র্যাকে এরিয়া অ্যাম্বাসেডর পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ
- মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
- এআই কারসাজি: নারীকণ্ঠে হাতিয়ে নিল ৭ লাখ
- কাশফুলের শুভ্রতার চাদরে ঢেকে গেছে পদ্মার চরে
- আন্তর্জাতিক সম্প্রদায়কে এক টেবিলে আনতে চায় বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- নারীদের নিরাপদ যাতায়াতে নামছে আরও ১০০ ‘পিংক বাস’
- নেপালে তুষারধসে ২ মরদেহ উদ্ধার, এখনো নিখোঁজ ১০ জন
- দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির আভাস, থাকবে ভ্যাপসা গরম
- গরুর মাংস কীভাবে খেলে কমবে স্বাস্থ্যঝুঁকি
- উদ্যোক্তা দুই বান্ধবী নারীদের জন্যে নিয়ে এলো ‘ওলো সই’
- দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ
- যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়, নিহত ১
- বাড়ি ফিরতে যশোর কারাগারে ৪৫ ভারতীয় নাগরিকের কান্না
- আলোচনায় জাতিসংঘে জাইমা রহমানের লিগ্যাল অফিসার পদ
- জীবনের যে বয়সেই থাকুন, স্বপ্ন দেখা কেন জরুরি জানেন?
- কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি বান্দরবানের পর্যটন শিল্প
- ইউটিউব থেকে আয় নিয়ে বড় দুঃসংবাদ, বাড়ছে নতুন যেসব শর্ত
- মুক্তির প্রথমদিন কত আয় করল সিদ্ধার্থ-তামান্নার ‘দ্য ভ্যান’?
- নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী
- কাশফুলের শুভ্রতার চাদরে ঢেকে গেছে পদ্মার চরে
- মারা গেছেন মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ
- নারীদের নিরাপদ যাতায়াতে নামছে আরও ১০০ ‘পিংক বাস’
- গরম নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস
- ব্র্যাকে এরিয়া অ্যাম্বাসেডর পদে চাকরি, ফ্রেশারদের সুযোগ


