ঢাকা, বুধবার ২৫, মার্চ ২০২৬ ২০:৩৮:২৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ: ডা. জুবাইদা ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

স্ত্রী ও চাচিকে নিয়ে প্রকাশ্যে এলেন কিম জং উন

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৯ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২২ বুধবার

স্ত্রী-চাচির সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উং।  সংগৃহীত ছবি

স্ত্রী-চাচির সঙ্গে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উং। সংগৃহীত ছবি

করোনাকালীন পাঁচ মাসের মধ্যে এই প্রথম স্ত্রীকে নিয়ে সামনে এলেন উত্তর কোরিয়ার একচ্ছত্র নেতা কিম জং উন। আজ বুধবার দেশটির রাজধানী পিয়ংইয়ংয়ের এক শিল্প প্রদর্শনীতে যান কিম দম্পতি। এসময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন কিমের চাচি কিম কিয়োং হুই। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ।

প্রতিবেদনে বলা হয়েছে, কিমের স্ত্রী রি সোল জুকে সর্বশেষ প্রকাশ্যে দেখা যায় গত বছরের ৯ সেপ্টেম্বর। দেশের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেসময় তিনি স্বামীর সঙ্গে কিমের প্রয়াত দাদা এবং বাবার মমি করা মরদেহ পরিদর্শন করতে যান।

বুধবার প্রচারিত টেলিভিশন ফুটেজে দেখা গেছে রি সোল জু স্বামীর সঙ্গে কথা বলছেন ও হাসছেন। পরে এই যুগল মঞ্চে উঠে শিল্পীদের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।
 
এ ছাড়াও ওই ফুটেজে কিম জং উনের চাচি এবং ক্ষমতাসীন দলের সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তা কিম কিয়োং হুইকে ২০২০ সালের জানুয়ারির পর প্রথম প্রকাশ্যে দেখা যায়। কিম জং উন ক্ষমতায় বসার প্রথম বছরগুলোতে গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন কিম কিয়োং হুই।

পরে ২০১৩ সালে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে কিম জং উন তার স্বামী জ্যাং সোং থায়েককে মৃত্যুদণ্ডের আদেশ দিলে সংবাদমাধ্যম থেকে অদৃশ্য হয়ে পড়েন কিম কিয়োং হুই। ছয় বছর পর অবশ্য ফের জ্যাং সোং থায়েককে প্রকাশ্যে দেখা যায়।

মঙ্গলবার কিম জং উনকে নিয়ে তৈরি তথ্যচিত্র মুক্তি পেয়েছে। ওই তথ্যচিত্রে কিমকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছে। এমনকি তিনি আগের থেকে অনেকটাই রোগা হয়েছেন। যা নিয়ে গুজব রটেছে যে, কিম জং হয়তো বড় ধরনের কোন রোগে আক্রান্ত। ‌