স্বাস্থ্যসেবা নিশ্চিতে সকলকে কাজ করতে হবে: স্পিকার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:২০ পিএম, ১৬ নভেম্বর ২০১৯ শনিবার
জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন।
আজ শনিবার রাজধানীর পার্ল ট্রেড সেন্টারে দ্য কলেজ অব আমেরিকান প্যাথলজিস্ট (কেপ) এক্রিডিকেটড থাইরোকেয়ার বাংলাদেশ লিমিটেড এর ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে স্পিকার এই আহ্বান জানান।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ স্বাস্থ্য ক্ষেত্রে অভাবনীয় সফলতা অর্জন করেছে। স্বাস্থ্যসেবা নিশ্চিতে কমিউনিটি ক্লিনিট স্থাপন সরকারের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। সারাদেশে ১৩ হাজার কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে তৃণমূলের স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।
থাইরোকেয়ার বাংলাদেশের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সার্বিক সফলতা কামনা করে স্পিকার আগামীতে দেশের ৮টি বিভাগীয় শহরে শাখা ছড়িয়ে দেওয়ারও আহবান জানান।
স্পিকার বলেন, স্বাস্থ্যখাতের উন্নয়নের সুফল তৃণমূলে পৌঁছাতে হবে। জনগণের দোরগোড়ায় এ সেবা পৌছে দিতে প্যাথলজিস্টদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এ সময় তিনি তৃণমূল জনগোষ্ঠীর জন্য সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতে থাইরোকেয়ারকে আরও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহবান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে। ধারাবাহিকভাবে জিডিপি ৮শতাংশ অর্জিত হচ্ছে। বাংলাদেশ সামাজিক ও অর্থনৈতিক সকল সূচকে এগিয়ে যাচ্ছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী আওতায় নারীদের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করায় প্রান্তিক নারীদের জীবনযাত্রার মান বৃদ্ধি পেয়েছে। ইতোমধ্যে বাংলাদেশ এমডিজি’র লক্ষ্যমাত্রা অর্জন করেছে- এরই ধারাবাহিকতায় ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) পূরণেও সক্ষম হবে। এসডিজি অর্জনে স্বাস্থ্যসেবা খাতকে বিশেষ প্রাধান্য দিয়ে বিবেচনা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
স্পিকার বলেন, স্বাস্থ্যখাতের কার্যক্রম জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হচ্ছে। এখাতে সরকারের সফলতা ধরে রাখতে তিনি প্যাথলজিস্টদের একসাথে কাজ করার আহবান জানান।
এ সময় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র কাছ থেকে ১১জন শিক্ষার্থী ‘থাইরোকেয়ার নিয়াজ মোর্শোদ লিডারশীপ স্কলারশীপ অ্যাওয়ার্ড’ গ্রহণ করেন। স্কলারশীপ এ্যাওয়ার্ড হিসেবে প্রত্যেক শিক্ষার্থীকে থাইরোকেয়ার বাংলাদেশের পক্ষ থেকে ১লাখ টাকার চেক প্রদান করা হয়।
থাইরোকেয়ার টেকনোলজিস লিমিটেডের চেয়ারম্যান ডা. এরোকিয়াসামী ভেলুমানি এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এল আর গ্লোবাল এর চীফ ইনভেস্টমেন্ট অফিসার রিয়াজ ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী এবং গ্র্যান্ড মাষ্টার নিয়াজ মোর্শেদ বক্তব্য রাখেন।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







