স্বাস্থ্য অধিদপ্তরের সামনে নিয়োগ প্রত্যাশীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৮ জানুয়ারি ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
আদালত ও মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বাতিলকৃত পরীক্ষার ফলাফল প্রকাশ না করায় রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে ৪৮ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে দেড় শতাধিক নিয়োগ প্রত্যাশীরা।
সোমবার সকাল ১০টা থেকে নিয়োগের দাবিতে তারা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শুরু করেন।
এসময় আন্দোলনকারীরা বলছেন, ২০১২-১৩ সালে ৯ জেলায় তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ না করে তা বাতিল করে অধিদপ্তর। ওই পরীক্ষার ফলাফল প্রকাশ ও তাদের নিয়োগের দাবিতে আমাদের এই আন্দোলন।
আন্দোলনে অংশ নেয়া কয়েকজন জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের এপ্রিলে আমরা পরীক্ষা দিই, জুলাইয়ে ফলাফল প্রকাশ পায়। এরপর জুলাই থেকে দুই মাসব্যাপী মৌখিক পরীক্ষাও অনুষ্ঠিত হয়। কিন্তু কী কারণে ওই পরীক্ষা বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর তা আমাদের বোধগম্য নয়। আগের নিয়োগের কোনো সমাধান না করে তারা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
তারা বলেন, আমরা আদালতে রিট আবেদন করি। রিট আবেদনের (৪৭৪৭/১৪) শুনানি শেষে ২০১৫ সালের ১৫ এপ্রিল আদালত পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করে ৬০ কর্ম দিবসের মধ্যে আগের অনুষ্ঠিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে উত্তীর্ণদের নিয়োগ চূড়ান্ত করতে নির্দেশ দেয়। কিন্তু তা অমান্য করে ৬৫৪ দিন দেরি করে আদালতের ওই নির্দেশনার বিরুদ্ধে আপিল করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০১৮ সালের মে মাসে রিভিউতেও আগের রায়ই বহাল থাকে এবং বাতিল করা পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিয়োগ চূড়ান্ত করতে আদেশ দেয়া হয়।
এরপর স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তর বরাবর একে একে তিনটি অর্ডার দেয়। ওই অর্ডারে আদালতের নির্দেশনার পরিপ্রেক্ষিতে বাতিল করা পরীক্ষার ফলাফল চূড়ান্ত করতে বলা হয়। কিন্তু আজ পর্যন্ত ওই পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়নি।
-জেডসি
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






