হজ ক্যাম্পে থাকা চীন ফেরত সবাই সুস্থ আছেন: স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৫৫ পিএম, ২ ফেব্রুয়ারি ২০২০ রবিবার
হজ ক্যাম্পে থাকা চীন ফেরত সবাই সুস্থ আছেন : স্বাস্থ্যমন্ত্রী
এখনো দেশে করোনাভাইরাস আক্রান্ত কোনো রোগী শনাক্ত হয়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের সবাই সুস্থ আছেন বলেও জানিয়েছেন তিনি।
আজ রোববার দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব কথা বলেন মন্ত্রী।
স্বাস্থ্যমন্ত্রী জানান, হজ ক্যাম্পে বাংলাদেশিদের সার্বিক ব্যবস্থাপনায় রাখা হয়েছে, তারা ভালো আছেন। তবে নিয়মমতো পর্যবেক্ষণে থাকবেন তারা। গর্ভবতী একজন তার ইচ্ছামতো সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন, তিনিও ভাল আছেন।
‘১৪ দিনের মধ্যে আমরা জেনে যাব কেউ আক্রান্ত হয়েছেন কিনা’- এ কথা জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘যারা এসেছেন তাদের কাউকে জোর করে আনা হয়নি, প্রধানমন্ত্রীর নির্দেশে আনা হয়েছে। তবে এখনই আত্মীয় স্বজনরা তাদের সঙ্গে দেখা করতে পারবে না।’
মন্ত্রী আরও জানান, চীনা নাগরিকদের জন্য চীন-বাংলাদেশ যাতায়াতে কিছুটা কড়াকড়িতে সরকারের উদ্যোগ ইতিবাচক, এটি দরকার ছিল।
প্রসঙ্গত, চীনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা এখন পর্যন্ত ৩০৪ জন। এ ছাড়া আক্রান্তের সংখ্যাও বেড়ে ১৪ হাজার ৩০৮ জনে পৌঁছেছে বলে জানিয়েছে চীনের স্বাস্থ্য কমিশন।
গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয়। এরপর চীনের সীমানা পেরিয়ে এই ভাইরাস বিশ্বের প্রায় ২০টি দেশে ছড়িয়ে পড়েছে।
এ পর্যন্ত চীন, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাজ্য, স্পেন, যুক্তরাষ্ট্র, ভিয়েতনাম, হংকং, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, নেপাল, ফ্রান্স, অস্ট্রেলিয়া, কানাডা, জার্মানি, কম্বোডিয়া, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল