হাই হিল পরলে হতে পারে যেসব ক্ষতি
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২১ আগস্ট ২০২৬ শুক্রবার
সংগৃহীত ছবি
ফ্যাশনে হাই হিল অনেকেরই পছন্দ। পোশাকে বাড়তি সৌন্দর্য আনলেও নিয়মিত ও দীর্ঘ সময় হাই হিল পরার অভ্যাস শরীরের বিভিন্ন অংশে চাপ তৈরি করতে পারে। পায়ের ছোট জয়েন্ট থেকে শুরু করে হাঁটু, গোড়ালি ও কোমরেও দেখা দিতে পারে নানা সমস্যা।
সাজগোজের সঙ্গে মানানসই পোশাক আর হাই হিল—অনেকের কাছেই যেন একে অপরের পরিপূরক। বিশেষ কোনো অনুষ্ঠান কিংবা অল্প সময়ের জন্য হাই হিল পরলে সমস্যা নাও হতে পারে। তবে প্রতিদিন দীর্ঘ সময় হাই হিল পরে হাঁটাচলা করলে শরীরের স্বাভাবিক ভারসাম্যে পরিবর্তন আসতে পারে।
গোড়ালি অস্বাভাবিকভাবে উঁচু হয়ে থাকার কারণে হাঁটার সময় পা সহজেই এদিক-সেদিক বেঁকে যেতে পারে। এতে হাঁটু ও গোড়ালিতে বাড়তি চাপ পড়ে। দীর্ঘদিন এমন চাপ চলতে থাকলে হাঁটুর অস্থিসন্ধির পেছনের তরুণাস্থি ক্ষয় হয়ে অল্প বয়সেই অস্থিসন্ধির ক্ষয়জনিত সমস্যা দেখা দিতে পারে।
পায়ের ছোট জয়েন্টেও ব্যথা
হাই হিল পরে হাঁটার সময় পায়ের স্বাভাবিক ভঙ্গি বদলে যায়। পায়ের পাশের অংশ অনেকটা আড়ষ্ট হয়ে থাকে এবং শরীরের ভারের বড় অংশ হাঁটুর ওপর পড়ে। ফলে পায়ের ছোট ছোট জয়েন্টে ব্যথা ও অস্থিসন্ধির সমস্যা দেখা দিতে পারে।
শুধু হাঁটু নয়, গোড়ালিতেও অতিরিক্ত চাপ পড়ে। দীর্ঘদিন হাই হিল ব্যবহারের ফলে পায়ের বিভিন্ন অংশে ব্যথা ও অস্বস্তি তৈরি হতে পারে।
পায়ের পেশিতে পরিবর্তন
দীর্ঘ সময় হাই হিল পরে থাকলে গোড়ালি সবসময় উঁচু অবস্থায় থাকে। ফলে গোড়ালির সঙ্গে টেনডনের মাধ্যমে যুক্ত পেশিগুলো ধীরে ধীরে ছোট হয়ে যেতে পারে। পেশিতে নানা ধরনের পরিবর্তনের পাশাপাশি পায়ের তলায় থাকা টিস্যু ও গোড়ালির টেনডনেও সমস্যা দেখা দিতে পারে।
এর ফলে পায়ের তলায় ব্যথা এবং গোড়ালির টেনডনে প্রদাহের মতো সমস্যা হতে পারে।
কোমরেও পড়তে পারে চাপ
হাই হিল গোড়ালিকে উঁচু করে রাখে এবং শরীরের ভঙ্গিতেও পরিবর্তন আনে। কোমরকে স্বাভাবিক অবস্থার তুলনায় সামনের দিকে ঠেলে রাখতে হয়। দীর্ঘদিন এভাবে হাঁটাচলা করলে মেরুদণ্ডের স্বাভাবিক বক্রতায় প্রভাব পড়তে পারে।
ফলে কোমরে ব্যথা ও অস্বস্তি দেখা দিতে পারে।
পায়ের পাতায় বাড়ে চাপ
হাই হিল পরার সময় শরীরের ভারের বড় অংশ পায়ের সামনের দিকে চলে আসে। ফলে পায়ের পাতাকে অতিরিক্ত চাপ বহন করতে হয়। দীর্ঘদিন এমন চাপের কারণে পায়ের পাতার নিচের নরম ও মাংসল অংশ ক্ষয় বা সরে যাওয়ার মতো সমস্যা হতে পারে।
গোড়ালি মচকে যাওয়ার আশঙ্কা
হাই হিলের কারণে পায়ের পাতা ও গোড়ালির স্বাভাবিক ভারসাম্য নষ্ট হয়। শরীরের ভারও গোড়ালির অস্থিসন্ধিতে বেশি পড়ে। ফলে হাঁটার সময় পা বেঁকে গিয়ে গোড়ালি মচকে যাওয়ার আশঙ্কা বাড়ে।
নখকুনির সমস্যাও হতে পারে
হাই হিলের সামনের অংশ অনেক সময় সরু ও নৌকার মতো আকৃতির হয়। কিন্তু মানুষের পায়ের আঙুল সাধারণত তুলনামূলকভাবে চওড়া। সরু জুতার মধ্যে পায়ের আঙুলগুলো চাপে থাকে এবং শরীরের ভারও সেগুলোর ওপর পড়ে।
দীর্ঘদিন এমন জুতা ব্যবহার করলে পায়ের আঙুলে চাপ বাড়ে এবং নখকুনির সমস্যা হওয়ার আশঙ্কাও তৈরি হয়।
তাহলে কেমন জুতা ভালো?
হাই হিল পরার ইচ্ছা থাকতেই পারে। তবে প্রতিদিন দীর্ঘ সময় হাঁটাহাঁটির ক্ষেত্রে সামান্য উঁচু বা সমতল জুতা ব্যবহার করাই তুলনামূলকভাবে ভালো। এমন জুতা বেছে নেওয়া উচিত, যাতে পা স্বাভাবিকভাবে রাখা যায় এবং গোড়ালির ভারসাম্য বজায় থাকে।
বিশেষ অনুষ্ঠান বা যেখানে বেশি হাঁটতে হবে না, সেখানে হাই হিল পরা যেতে পারে। তবে দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে পায়ের আরাম ও স্বাভাবিক ভারসাম্যকে গুরুত্ব দেওয়া জরুরি।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







