ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ১৩:২৫:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৪৯ পিএম, ৩ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

ভারতের মহাত্মা গান্ধীর ১৫২তম জন্মদিন উপলক্ষে একদিন বন্ধের পর আবারও দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। তবে ভারত থেকে আমদানি-রপ্তানি একদিন বন্ধ থাকলেও বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো।

রোববার (৩ অক্টোবর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি পানামা পোর্ট লিংকের গণসংযোগ কর্মকর্তা সোহারব হোসেন প্রতাব মল্লিক।

তিনি জানান, ভারতের গান্ধীজীর ১৫২তম জন্মদিন উপলক্ষে সেদেশে সরকারি ছুটি ছিলো। সেই কারণে গতকাল শনিবার ভারত থেকে কোনো প্রকার পণ্যবাহী ট্রাক এবন্দরে প্রবেশ করেনি। এছাড়াও তারা কোনো পণ্যও এদেশ থেকে আমদানিও করেনি। তবে গতকাল ভারত থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও হিলি বন্দরের অভ্যন্তরীণ কার্যক্রম স্বাভাবিক ছিলো।

তিনি আরও জানান, একদিন বন্ধের পর আজ রোববার সকাল থেকে যথারীতি নিয়মে ভারত থেকে পণ্য আমদানি-রপ্তানির কার্যক্রম স্বাভাবিক হয়েছে। সকাল থেকে ভারতীয় পণ্যবাহী ট্রাক বন্দরে প্রবেশ করছে। তা আবার আনলোড হয়ে, দেশি ট্রাকগুলো লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।