হুইলচেয়ারে করেই সোমবার প্রচারণায় নামছেন মমতা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১১ পিএম, ১৩ মার্চ ২০২১ শনিবার
ছবি: ইন্টারনেট
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অসুস্থতা নিয়েই সোমবার ফের প্রচারণায় নামার ঘোষণা দিয়েছেন। সার্বিক পরিস্থিতি ঠিক থাকলে ঝাড়গ্রাম জেলা থেকে তার সফর শুরু হবে। হুইলচেয়ারে বসেই প্রচারণার কাজ চালাবেন তিনি।
সফরে নামার আগে রোববার (১৪ মার্চ) বাড়ি থেকেই তৃণমূলের নির্বাচনী ইশতেহার প্রকাশ করবেন মমতা। বৃহস্পতিবার ইশতেহার প্রকাশের কথা থাকলেও তার আকস্মিক দুর্ঘটনার কারণে কর্মসূচিতে কিছুটা পরিবর্তন আনতে হয়।
জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় হাসপাতাল থেকে ছাড়া পান মমতা। বুধবার নন্দীগ্রামে মনোনয়ন জমা দিয়ে কেন্দ্র সফরের সময় ‘হুড়োহুড়িতে’ বাম পায়ে মারাত্মক চোট পান তিনি। আঘাত লাগে শরীরের আরও কয়েকটি জায়গায়। দ্রুত সেখান থেকে তাকে নেয়া হয় এসএসকেএম হাসপাতালে।
চিকিৎসকরা মমতাকে আরও ৪৮ ঘণ্টা হাসপাতালে থাকার জন্য বলেছিলেন। এছাড়াও অন্তত ৭ দিন বিশ্রামের পরামর্শ দেয়া হয়েছিল তাকে। কিন্তু সেই পরামর্শ উপেক্ষা করেই বাড়িতে ফিরে যান মমতা। ৭ দিনের মাথায় আবার তার মেডিকেল পরীক্ষা করার কথা রয়েছে।
বাড়ি ফিরে তৃণমূল নেত্রী বলেন, আঘাত, যন্ত্রণা সবকিছুর পরেও বলছি, মানুষের কাছে গিয়ে আমাকে দাঁড়াতেই হবে। কারণ নির্বাচন একটি বড় রাজনৈতিক সংগ্রাম। সেখানে মানুষই আমার শক্তি। তাই নিজের কষ্টের থেকে মানুষের সামনে পৌঁছানো আমার কাছে বেশি জরুরি।
এ পরিস্থিতিতে মমতাকে চলাফেরা করতে হবে হুইল চেয়ারে। ফলে ব্যবস্থা করা হয়েছে দুটি হুইল চেয়ারের। একটি তাঁর গাড়ির ‘সিট’ খুলে সেখানে বসানো হবে। ওই হুইলচেয়ারেই তিনি ঢালু পথ বেয়ে উঠবেন হেলিকপ্টার বা বিমানে। মঞ্চে ওঠার জন্য একইভাবে থাকবে ঢালু পথ। হুইলচেয়ারে বসে বক্তৃতা করবেন মমতা। নির্বাচনী সফরের সময় বিভিন্ন জেলায় যেসব হোটেল বা গেস্ট হাউসে তিনি থাকবেন, সেখানেও প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
তিনি আরও বলেন, নিজের সুবিধা-অসুবিধার কথা ভাবার সময় এখন নয়। আমি বিশ্বাস করি, যাদের সামনে যাব, সেই জনতার সহযোগিতা পাব। এটাই সব চেয়ে বড় পাওয়া। সূত্র : আনন্দবাজার
-জেডস
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার










