ঢাকা, রবিবার ২৯, মার্চ ২০২৬ ১০:৫৬:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ

হেমন্ত দেয় দোলা

ইমরান পরশ | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৪০ পিএম, ৩ নভেম্বর ২০১৭ শুক্রবার

জোনাক জ্বলা নদীর বুকে চাঁদ দিয়েছে উঁকি
রোদের সাথে ভাব জমিয়ে খেলছে যে টুকটুকি।


ঢেকি ছাঁটা চালের পিঠে চালকুমড়ার বড়া।
মন-জোছনায় খুশির ঝরনা স্বপ্নে নড়াচড়া।


চোখ ঘুমঘুম ঢুলু ঢুলু আলতা রাঙা পা-ও
নরম রোদে নাচন তোলে খুকুর সারা গাও।


রোদ ঝুরঝুর মেঘের বাড়ি বিন্নী ধানের খই
আদুল -আদুল পাতিহাঁসের একটানা হইচই।


নরম নরম রোদের খেলা নদীতে পাল তোলা
মন পবনে হেমন্ত দেয় দোলা।