হোয়াটসঅ্যাপে আসছে থার্ড–পার্টি চ্যাট সুবিধা
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০৪ এএম, ১৬ নভেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
মেটা ইউরোপীয় ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে বড় পরিবর্তন আনতে যাচ্ছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, খুব শিগগিরই অ্যাপে যুক্ত হবে থার্ড–পার্টি চ্যাট ইন্টিগ্রেশন। অর্থাৎ হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা চাইলে অন্য মেসেজিং অ্যাপ ব্যবহারকারীদের সঙ্গে সরাসরি কথোপকথন করতে পারবেন।
ইউরোপীয় ইউনিয়নের ডিজিটাল মার্কেটস অ্যাক্ট (ডিএমএ)–এর বাধ্যবাধকতা মেনেই এই পদক্ষেপ। ডিএমএ–এর নিয়ম অনুযায়ী, বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে তাদের প্ল্যাটফর্ম অন্যান্য সেবার সঙ্গে ইন্টারঅপারেবল করে তুলতে হবে। যাতে ব্যবহারকারীরা এক অ্যাপ থেকে অন্য অ্যাপে নির্বিঘ্নে বার্তা পাঠাতে পারেন।
মেটা জানিয়েছে, কয়েক মাস ধরে ছোট পরিসরে পরীক্ষামূলকভাবে যে ফিচার চালানো হচ্ছিল। এখন তা বৃহত্তর পরিসরে উন্মুক্ত করার প্রস্তুতি চলছে। প্রথম ধাপে BirdyChat ও Haiket নামের দুটি মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হবে। ফলে ইউরোপের ব্যবহারকারীরা এই অ্যাপগুলোর বন্ধুদের সঙ্গে সরাসরি হোয়াটসঅ্যাপ থেকেই বার্তা আদান–প্রদান করতে পারবেন।
এখনই টেক্সট, ছবি, ভিডিও, ভয়েস মেসেজ ও ফাইল শেয়ার করা যাবে। তবে থার্ড–পার্টি ব্যবহারকারীদের নিয়ে গ্রুপ চ্যাট তৈরির সুবিধা কিছুটা পরে চালু হবে। যখন অংশীদার অ্যাপগুলো প্রযুক্তিগতভাবে প্রস্তুত হবে।
মেটা জানিয়েছে, আগামী কয়েক মাসে ইউরোপ অঞ্চলের ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের “সেটিংস”–এ একটি নোটিফিকেশন পাবেন। সেখানে থার্ড–পার্টি চ্যাট চালু করার প্রক্রিয়া ব্যাখ্যা করা থাকবে। চাইলে ব্যবহারকারীরা পরে এই ফিচার বন্ধও করতে পারবেন।
তবে একটি সীমাবদ্ধতা আছে। থার্ড–পার্টি ইন্টিগ্রেশন শুধু অ্যান্ড্রয়েড ও আইওএস–এ কাজ করবে। ডেস্কটপ, ওয়েব বা ট্যাবলেট সংস্করণে এই সুবিধা পাওয়া যাবে না।
নিরাপত্তার বিষয়টি নিয়েও মেটা সচেতন। প্রতিষ্ঠানটি বলছে, যে কোনো থার্ড–পার্টি অ্যাপকে হোয়াটসঅ্যাপের সমতুল্য এন্ড–টু–এন্ড এনক্রিপশন মানতে হবে। পাশাপাশি যাতে ব্যবহারকারীরা স্পষ্টভাবে বুঝতে পারেন কোন বার্তা হোয়াটসঅ্যাপের অভ্যন্তরীণ চ্যাট এবং কোনটি থার্ড–পার্টি থেকে এসেছে। সে ব্যবস্থাও রাখা হয়েছে।
২০২৪ সালের সেপ্টেম্বরেই মেটা দেখিয়েছিল নতুন এই চ্যাট সুবিধাটি দেখতে কেমন হবে। ব্যবহারকারীরা চাইলে থার্ড–পার্টি মেসেজের জন্য আলাদা একটি ফোল্ডার রাখতে পারবেন। অথবা সব বার্তা এক ইনবক্সে একসঙ্গে রাখার অপশনও পাবেন। নতুন কোনো অ্যাপ যুক্ত হলে হোয়াটসঅ্যাপ তাদের নোটিফিকেশন পাঠাবে।
ডিজিটাল মার্কেটস অ্যাক্ট মেনে প্রযুক্তি বিশ্বে যে পরিবর্তন আসছে। হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার সেই রূপান্তরেরই বড় উদাহরণ। আর ব্যবহারকারীদের জন্য এটি হতে যাচ্ছে আরও উন্মুক্ত ও সুবিধাজনক যোগাযোগ অভিজ্ঞতা।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






