ঢাকা, মঙ্গলবার ২১, জুলাই ২০২৬ ১৩:২২:৪১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১১ পিএম, ২৫ জুলাই ২০২৫ শুক্রবার

১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

১১ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

বিতরণ লাইন নির্মাণকাজের জন্য শুক্রবার নারায়ণগঞ্জের বেশকিছু এলাকায় ১১ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৪ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৫ জুলাই) সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েত নগরে অবস্থিত মেসার্স ফেয়ার এপারেলস লিমিটেড ও মেসার্স এম এস ডায়িং প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং লিমিটেডের ৮ ইঞ্চি ৬৩২ মিটার বিতরণ লাইন নির্মাণকাজের জন্য পঞ্চবটি, মুক্তারপুর, কাশিপুর, মুন্সীগঞ্জ ও এর আশপাশের এলাকার বিদ্যমান সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।