ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩৬:৫৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

১২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা ফ্লোরিডায়

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৮ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

১২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠাণ্ডা পড়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে। সেখানে শীতকালীন ঝড় নরইস্টারের কারণে তীব্র শীতে জমে গিয়ে গাছ থেকে ঝরে পড়ছে ইগুয়ানা নামে একটি সরীসৃপ। এমন বিরল দৃশ্য দেখে হতবাক ফ্লোরিডার স্থানীয়রা। বার্তা সংস্থা এপির।

জানা গেছে, ঝড় ও তুষারপাতের প্রভাবে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের সানশাইন স্টেট হিসেবে পরিচিত ফ্লোরিডা অঙ্গরাজ্য। বছরের বেশিরভাগ সময়ই রৌদ্রজ্জ্বল থাকায় তার এ নাম। কিন্তু সম্প্রতি যুক্তরাষ্ট্রে আঘাত হানা নর'ইস্টার ঝড়ের প্রভাবে ফ্লোরিডায় নজিরবিহীন ঠাণ্ডা নেমে এসেছে। রবিবার অঙ্গরাজ্যটির তাপমাত্রা ছিল মাইনাস ৪ ডিগ্রী সেলসিয়াস, যা ১২ বছরে সর্বনিম্ন। এত ঠাণ্ডায় অনভ্যস্ত ফ্লোরিডার অধিবাসী, এমনকি অঙ্গরাজ্যটির প্রাণিরাও। তাই বিরল এক দৃশ্যের দেখা মিলে অঙ্গরাজ্যটিতে। তীব্র ঠাণ্ডায় জমে গিয়ে গাছ থেকে ঝড়ে পড়ছে ইগুয়ানা।   

প্রাণি বিশেষজ্ঞরা দাবি করছেন, হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ায় থার্মাল শকে প্যারালাইজ হয়ে যাচ্ছে গিরগিটির মত দেখতে এই সরীসৃপগুলো। নড়াচড়া করতে না পেড়ে ঝরে পড়ছে তাদের আবাসস্থল গাছ থেকে।     
ইগুয়ানা শীতল রক্তের প্রাণী হওয়ায় শরীরের স্বাভাবিক তাপমাত্রা বজায় রাখতে পরিবেশের ওপর নির্ভর করে। তাপমাত্রা কমে গেলে কোমায় চলে যেতে পারে সরীসৃপটি। তাই ফ্লোরিডাবাসীকে সতর্ক করে দেয় দেশটির আবহাওয়া বিভাগ।


 

এই বিভাগের জনপ্রিয়