১৯৭১ সালের আজকের দিনে হানাদার মুক্ত হয়েছিল ঠাকুরগাঁও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৪ এএম, ৩ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
আজ ৩ ডিসেম্বর, ঠাকুরগাঁও পাকহানাদার মুক্ত দিবস। ইতিহাসের এই দিনটি জেলাটিতে বিশেষ তাৎপর্য বহন করে। কারণ দীর্ঘ ৯ মাস সংগ্রাম ও লক্ষ প্রাণের আত্মত্যাগে ১৯৭১ এর এইদিনে ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয়।
দিনটির গুরুত্ব ধরে রাখতে জেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কার্যক্রম পালন করে আসছে। দিনটির তাৎপর্য সংরক্ষণের মুক্তিযুদ্ধে শহীদ পরিবারগুলোকে সরকারি সহযোগিতাসহ নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধাসহ সচেতন সমাজ।
ঠাকুরগাঁও সদর উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুবোধ রায় জানান, ১৯৭১ সালে হানাদার বাহিনীর ভয়াল থাবা থেকে বাঁচতে পাকসেনাদের বিরুদ্ধে ঠাকুরগাঁওয়ের মুক্তিযোদ্ধারা গড়ে তুলেছিল দুর্বার প্রতিরোধ। ১৫ এপ্রিল আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাক হানাদাররা ১০টি ট্রাক ও ৮টি জিপে করে গুলিবর্ষণ করতে করতে ঢুকে পড়ে ঠাকুরগাঁও শহরে।
ঠাকুরগাঁওকে শত্রুমুক্ত করতে ২ ডিসেম্বর মুক্তিযোদ্ধারা পঁচিশ মাইল নামকস্থানে হানাদার বাহিনীর ওপর প্রচণ্ড হামলা চালালে পালিয়ে যেতে বাধ্য হয় পাকবাহিনী। প্রায় ২৫ হাজার প্রাণের বিনিময়ে ৩ ডিসেম্বর ভোরে ঠাকুরগাঁও শত্রুমুক্ত হয় এবং ঠাকুরগাঁও শহরে বিজয়ের পতাকা উত্তোলন করেন বীর মুক্তিযোদ্ধারা। কিন্তু এখনও নতুন প্রজন্মসহ বেশিরভাগ মানুষ ঠাকুরগাঁওয়ের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানে না।
তাই জেলার মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষরণ করা না গেলে আগামীতে হয়তো এটি চাঁপা পড়ে থাকবে। আর এ প্রজন্ম কখনো জানতেও পারবে না এর সঠিক ইতিহাস। তাই এখনি সরকারিভাবে শহীদ পরিবারগুলোকে সহযোগিতা ও ইতিহাস সংরক্ষণের যথাযথ উদ্যোগ নেয়ার দাবি জেলার বীর মুক্তিযোদ্ধাদের।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা