১৯ বিষয়ে অগ্রাধিকার দিয়ে ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৫০ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছেন ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু। বিভিন্ন শ্রেণি-পেশা ও সাধারণ মানুষের মতামত নিয়ে তৈরি করা ইশতেহারে ১৯টি বিষয়টি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের লস্কারদিয়া গ্রামে নিজ বাড়িতে আনুষ্ঠানিকভাবে এই ইশতেহার ঘোষণা করেন তিনি।
লিখিত ইশতেহার ঘোষণা করে শামা ওবায়েদ বলেন, ‘সালথা ও নগরকান্দা উপজেলার জন্য সম্পূর্ণ পরিকল্পনাভিত্তিক দুটি পৃথক মাস্টারপ্ল্যান প্রণয়ন ও পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। উভয় উপজেলার প্রতিটি গ্রামকে ধাপে ধাপে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হবে। গ্রামগুলোতে পরিকল্পিত বসতি, নিরাপদ সড়ক, ড্রেনেজ, সবুজায়ন, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া সুবিধা নিশ্চিত করা হবে। প্রতিটি বাজার এলাকায় পাট প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র স্থাপন করা হবে। এর মাধ্যমে ৫০ ভাগের বেশি বেকার নারীও যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।’
তিনি বলেন, ‘বিদ্যমান অপরিকল্পিত ৪০টি বাজারকে পুনঃনকশা করে একটি টেকসই ও আধুনিক বাজার ব্যবস্থাপনা পদ্ধতি গড়ে তোলা হবে। পাটনির্ভর কুটির শিল্প সম্প্রসারণের ভিত্তিতে গ্রামীণ নারী ও যুবকদের প্রশিক্ষণ প্রদানপূর্বক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে। পারিবারিক কুটির শিল্পকে প্রণোদনার মাধ্যমে উৎসাহিত করে ঘরে ঘরে কুটির শিল্প স্থাপন করা হবে। মসজিদ-মাদরাসা, সব মন্দিরের ও সংস্থার আধুনিকায়নে কাজ করা হবে।’
ধানের শীষের এ প্রার্থী বলেন, ‘ইলেকট্রনিক ভিত্তিক কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তা তৈরি করা হবে। তরুণ সমাজের জন্য সহজ শর্তে ঋণের মাধ্যমে ২০ হাজার কম্পিউটার বিতরণ করা হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘প্রযুক্তিনির্ভর ও রপ্তানিভিত্তিক কলকারখানা স্থাপন করা হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। স্থানীয় কৃষকদের বিনা মূল্যে সমযোপযোগী আধুনিক কৃষি প্রযুক্তি সহায়তা এবং গবেষণালব্ধ সর্বাধুনিক জ্ঞানের প্রযোগের মাধ্যমে উৎকর্ষ সাধনের লক্ষে প্রশিক্ষণ প্রদান করা হবে। খামারিদের জন্য আধুনিক খামার ব্যবস্থাপনা ও অবকাঠামোগত সহায়তা প্রদান করা হবে। কৃষকের উৎপাদিত ফসল সংরক্ষণ ও বিপণন সুব্যবস্থা করা হবে।’
তিনি বলেন, ‘সালথার ৩৫০ কিলোমিটার ও নগরকান্দার ৫৩৮ কিলোমিটার সড়ক পুনঃসংস্কার ও আধুনিকায়ন করা হবে। পাশাপাশি সালথার ৫৪ কিলোমিটার এবং নগরকান্দার ৩৩৯ কিলোমিটার কাঁচা সড়ক পাকাকরণ করা হবে। এ ছাড়া নতুনভাবে দুই উপজেলায় মোট ৮০ থেকে ১০০ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ করে যোগাযোগব্যবস্থা উন্নত করা হবে। ক্ষতিগ্রস্ত ও ভরাট হয়ে যাওয়া কুমার নদ সংলগ্ন সব উপনদী, খাল, বিল, তথা প্রাকৃতিক জলাশয় পুনরুদ্ধার করে পুনঃখননের মাধ্যমে স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা হবে। পারিবারিক বাগান, সড়কের পাশে বৃক্ষরোপণ এবং প্রকল্পভিত্তিক বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে প্রাকৃতিক বনায়ন গড়ে তুলে পরিবেশের তাপমাত্রা হ্রাস করা হবে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন নিশ্চিত করা হবে।’
শামা ওবায়েদ বলেন, ‘গ্রাম, শহর ও নগর এলাকায় সমন্বিত পরিচ্ছন্নতা কর্মসূচি পরিচালনার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগর গড়ে তোলা হবে। বাজারভিত্তিক পাবলিক টয়লেট স্থাপন করা হবে। দুই উপজেলায় বিদ্যমান ৩১০টি স্কুল, একটি কলেজ ও ২৪টি মাদরাসা আধুনিকায়ন করা হবে এবং নতুন শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন করা হবে। যার মাধ্যমে প্রতিটি ঘরে সুশিক্ষিত পরিবার নিশ্চিত করা হবে। পর্যাপ্ত সুবিধাদি ও স্বাস্থ্যসেবাসহ শিশু বান্ধব বিদ্যালয়, যুগোপযোগী আইসিটি ভিত্তিক শিক্ষা ও মাদরাসা শিক্ষার আধুনিকায়ন নিশ্চিত করা হবে।’
তিনি বলেন, ‘নারী সমাজের শিক্ষা, নিরাপত্তা, এবং তাদের বিভিন্ন সামাজিক সমস্যা নিরসনে প্রয়াসে দুই উপজেলায় দুটি সেল গঠন করা হবে। সেলটি নারী আইনজীবি, মানবাধীকার কর্মীদের দ্বারা গঠিত হবে।’
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


