২০২৫ সালে সবচেয়ে বেশি যেসব প্রশ্নের মুখোমুখি অ্যালেক্সা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৩ এএম, ২১ ডিসেম্বর ২০২৫ রবিবার
ছবি: সংগৃহীত
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সহকারী অ্যালেক্সা এখন অনেক ঘরের নিত্যসঙ্গী। গান চালানো, টাইমার সেট করা, আবহাওয়ার খবর জানা- এসব কাজেই সীমাবদ্ধ নয় তার ব্যবহার। অনেক ব্যবহারকারী অ্যালেক্সাকে প্রশ্ন করেন নানা কৌতূহল থেকে। কখনো জ্ঞান জানতে। কখনো বিনোদনের খোঁজে।
২০২৫ সালে অ্যালেক্সাকে করা প্রশ্নগুলোর একটি তালিকা প্রকাশ করেছে অ্যামাজন। তাতে উঠে এসেছে মানুষের কৌতূহল, আগ্রহ আর দৈনন্দিন প্রয়োজনের চিত্র।
সবচেয়ে বেশি করা প্রশ্নগুলোর একটি ছিল— ‘এআই বলতে কী বোঝায়?’ বিষয়টি কিছুটা বিস্ময়করও। কারণ প্রশ্নটি করা হয়েছে এক এআই সহকারীকেই। যুক্তরাজ্য, আয়ারল্যান্ডসহ বিভিন্ন দেশে এই প্রশ্ন ছিল শীর্ষে।
সাধারণ জ্ঞানভিত্তিক প্রশ্নও কম নয়। যেমন— ডিম কতক্ষণ পোচ করতে হয়? পৃথিবীর ব্যাস কত? কীভাবে দ্রুত ঘুমানো যায়? রুবিকস কিউব সমাধান করার উপায় কী?
তারকাদের নিয়েও আগ্রহের শেষ নেই। যুক্তরাজ্যের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে। এরপর ছিলেন টেলর সুইফট ও ইলন মাস্ক। তাদের সম্পদ, উচ্চতা, ব্যক্তিগত জীবন— সবই জানতে চাওয়া হয়েছে।
উচ্চতা নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে হলিউড অভিনেতা টম ক্রুজকে নিয়ে। তার পরেই ছিলেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার পিটার ক্রাউচ।
সম্পদের ক্ষেত্রে শীর্ষে ছিলেন ইলন মাস্ক। অনেকেই জানতে চেয়েছেন তার মোট সম্পদের পরিমাণ। এরপর ছিলেন ইউটিউবার মিস্টার বিস্ট এবং টেলর সুইফট। জীবনসঙ্গী নিয়ে সবচেয়ে বেশি প্রশ্ন করা হয়েছে গায়ক এড শিরানকে নিয়ে। এরপর রড স্টুয়ার্ট।
সংগীতের ক্ষেত্রেও অ্যালেক্সার ব্যবহার ছিল ব্যাপক। ২০২৫ সালে অ্যালেক্সার মাধ্যমে সবচেয়ে বেশি শোনা শিল্পী ছিলেন টেলর সুইফট। এরপর ছিলেন ব্রুনো মার্স। তার ‘এপিটি’ গানটি ছিল সবচেয়ে বেশি বাজানো গান। গানটি গেয়েছেন ব্ল্যাকপিংকের সদস্য রোজের সঙ্গে।
নেটফ্লিক্সের অ্যানিমেটেড সিরিজ কেপপ ডেমন হান্টার্স ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই সিরিজের তিনটি গান ছিল সবচেয়ে বেশি বাজানো শীর্ষ ১০ গানের তালিকায়। সিরিজটির সাউন্ডট্র্যাক ছিল সবচেয়ে বেশি শোনা অ্যালবাম।
অস্ট্রেলিয়াতেও চিত্র প্রায় একই। সেখানে সবচেয়ে বেশি শোনা গান ছিল ‘এপিটি’। শীর্ষ ১০ গানের ছয়টিই ছিল কেপপ ডেমন হান্টার্স থেকে। অস্ট্রেলিয়ানরা সবচেয়ে বেশি জানতে চেয়েছেন সাব্রিনা কার্পেন্টারের উচ্চতা এবং স্ট্রেঞ্জার থিংস তারকা ফিন উলফহার্ডের বৈবাহিক অবস্থা সম্পর্কে।
আয়ারল্যান্ডে জনপ্রিয় প্রশ্নগুলোর মধ্যে ছিল— বিটকয়েনের বর্তমান মূল্য কত? ডোনাল্ড ট্রাম্পের বয়স কত? সেখানে সবচেয়ে বেশি কৌতূহল ছিল রোনালদো, সুইফট ও লিওনেল মেসিকে নিয়ে।
সব মিলিয়ে, অ্যালেক্সাকে করা প্রশ্নগুলো দেখাচ্ছে মানুষের কৌতূহলের বিস্তৃত পরিসর। প্রযুক্তি, বিনোদন, জ্ঞান আর দৈনন্দিন জীবনের নানা প্রশ্নে অ্যালেক্সা হয়ে উঠেছে নির্ভরতার জায়গা। ২০২৫ সালেও সেই প্রবণতা বদলায়নি।
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- ঢাকায় চালু হচ্ছে ‘হ্যালো ডিসি’
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের





