ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২২:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

২৪ ঘন্টায় ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত ১৩৫

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:৪২ পিএম, ২০ অক্টোবর ২০১৯ রবিবার

গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৩৫ জন। তাছাড়া ঢাকায় আক্রান্ত হয়েছে ৯৪ জন। সবমিলিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ২২৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার এবং কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

নিজেকে এবং পরিবারের সদস্যদের ডেঙ্গু থেকে রক্ষা করতে মশামুক্ত রাখার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।

আয়শা জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৩ হাজার ৫৯০ জন। এর মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯২ হাজার ৩৭০ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে রোগী ভর্তি আছে ৯৭৪ জন। এরমধ্যে ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী আছে ৪৪৪ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ৫৩০ জন।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৯ জন, মিটফোর্ড হাসপাতালে ১৪ জন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ১১ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ১১ জনসহ বিভিন্ন হাসপাতালে অন্য ডেঙ্গুরা রোগী ভর্তি হয়েছে।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৪৬ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৫৮ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ৯৮ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে। তবে, বেসরকারি হিসেবে এ সংখ্যা আরো বেশি বলা হয়েছে।