ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৬:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১০০

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১০০ জন। এরমধ্যে ঢাকায় নতুন রোগী ৪৮ জন, ঢাকার বাইরে ৫২ জন।

শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা.আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়েছে ৯৯,৩৬৩ জন। এরমধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৮,৫৪০ জন। 
তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৫৫৯ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২৮৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগী ২৭৩ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে ২৬৪ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে । এরমধ্যে আইইডিসিআর ১৯৩ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।