ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৫:৫২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ১৬৭

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১২ পিএম, ১৩ নভেম্বর ২০১৯ বুধবার

ডেঙ্গুর স্বাভাবিক সময় পার হয়ে গেলেও এখনও প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। গত ২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১৬৭ জন।

আজ বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সী অপারেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এ তথ্য জানান।

তিনি জানান, এ বছর জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ৯৮ হাজার ২৫৩ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯৭ হাজার ৩২২ জন।

তিনি জানান, বর্তমানে দেশের বিভিন্নসরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তিরোগী ৬৮০ জন।ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ২৯৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তিরোগী ৩৮৪ জন।

তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় (১২ নভেম্বর সকাল ৮টা থেকে ১৩ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) নতুন ভর্তিরোগী ১৬৭ জন।গত ২৪ ঘন্টায় ঢাকায় নতুন ভর্তিরোগী ৫৯ জন।গত ২৪ ঘন্টায় ঢাকার বাইরে নতুন ভর্তিরোগী ১০৮ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৫১ টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৭৯ টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১১২ টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

সাধারণত বর্ষাকালকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়।