ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৭:৪৬:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:২২ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন

২৪ ঘন্টায় সারাদেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ জন

গত ২৪ ঘন্টায় ( ২৫ ডিসেম্বর সকাল ৮ টা থেকে ২৬ ডিসেম্বর সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ২৪ জন। এদের মধ্যে ঢাকায় ১৩ জন এবং ঢাকার বাইরে ১১ জন ভর্তি হয়েছে।

আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপাররেশন্স সেন্টার ও কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার এতথ্য জানান।

তিনি জানান, গত জানুয়ারি থেকে এ পর্যন্ত সারাদেশে ডেঙ্গুজজ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১ লাখ ১ হাজার ২শ ৯৭ জন। এদের মধ্যে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৯শ ৩৩ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৯৮ জন। ঢাকার ৪১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে সর্বমোট ভর্তিরোগীর সংখ্যা ৬৮ জন। অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৩০ জন।

এদিকে, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গুসন্দেহে ২৬৬টি মৃত্যুর তথ্য প্রেরিত হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ২৩৪টি মৃত্যু পর্যালোচনা সমাপ্ত করে ১৪৮টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।