ঢাকা, বৃহস্পতিবার ২০, আগস্ট ২০২৬ ১৭:৩৩:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গু নিয়ে ঢাকার বাইরে যে পাঁচ জেলা সবচেয়ে বেশি ঝুঁকিতে এলএনজি সংকটে আবার বন্ধ এক্সিলারেটের গ্যাস সরবরাহ রাজবাড়ী-ফরিদপুর রুটে বাস চলাচল শুরু স্বামীকে শেষ বিদায় জানাতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি শহীদ কবি মেহেরুন্নেসার জন্মদিন আজ দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ

৩ কোর্সে নারীদের ফ্রি প্রশিক্ষণ, রয়েছে ভাতাও

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৭ পিএম, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট ৩টি কোর্সে নারীদের সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিউটিফিকেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট, ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট,  ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট কোর্সে এই প্রশিক্ষণ হবে। এই কোর্সে শুধু নারীরা আবেদন করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই এসএসসি পাস হতে হবে। আগ্রহীরা সরাসরি বা ডাকযোগে আবেদন করতে হবে।

কোর্সের নাম ও বিবরণ


প্রতিষ্ঠানের নাম: সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট

১. কোর্সের নাম: বিউটিফিকেশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট

২. কোর্সের নাম: ফ্যাশন ডিজাইন, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এন্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট

৩. কোর্সের নাম: ফুড এন্ড বেভারেজ প্রোডাকশন এন্ড এন্টারপ্রিনিউরশিপ ডেভেলপমেন্ট

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাস

আসনসংখ্যা: নির্ধারিত নয়

প্রশিক্ষণ ফি:  সম্পূর্ণ বিনামূল্যে

প্রশিক্ষণ ভাতা: প্রশিক্ষণ শেষে উপস্থিতির ভিত্তিতে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী ভাতা প্রদান করা হবে।


প্রার্থীর ধরন: নারী

বয়সসীমা: ১৮-৪৫ বছর

স্থান: সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট, ৮৭, এম, এ, বারী রোড, গঙ্গারামপুর, খুলনা

আবেদন যেভাবে: ডাকযোগে/সরাসরি, অফিস থেকে ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ৩১ আগস্ট ২০২৬