৫০ তম বিসিএস লিখিত পরীক্ষার সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩৯ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার
প্রতীকী ছবি।
৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৯ এপ্রিল থেকে এই পরীক্ষা শুরু হবে এবং চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।নির্ধারিত কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী উপস্থিত থাকতে বলা হয়েছে।
গতকাল বুধবার ৫০ তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ করে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন (পিএসসি)।
পিএসসি জানিয়েছে, লিখিত পরীক্ষার বিস্তারিত সময়সূচি, কেন্দ্র তালিকা এবং পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় নির্দেশনা পর্ষদের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) পাওয়া যাবে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এরআগে গত ১০ ফেব্রুয়ারি ৫০ তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল। প্রিলিতে মোট ১২ হাজার ৩৮৫ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আর ৫০ তম বিসিএস প্রিলির পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছিলেন ২ লাখ ৯০ হাজার ৯৫১ জন। গত ৩০ জানুয়ারি ঢাকাসহ সাতটি বিভাগীয় শহরের ১৯০টি কেন্দ্রে একযোগে প্রিলি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পিএসসির তথ্য অনুযায়ী, ৫০ তম বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ২ হাজার ১৫০ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সবচেয়ে বড় অংশ স্বাস্থ্য ক্যাডারে হবে, যেখানে ৬৫০ জনকে নিয়োগ দেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়া প্রশাসন ক্যাডারে ২০০ জন ও পুলিশ ক্যাডারে ১১৭ জন কর্মকর্তার নিয়োগ সুপারিশ করা হবে। অন্যান্য ক্যাডার পদগুলোতেও পরীক্ষার ভিত্তিতে পদায়ন করা হবে।
পিএসসি সূত্র আরও জানায়, ৫০ তম বিবিএসের কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চালাচ্ছে তারা। এক্ষেত্রে চলতি বছরের মধ্যেই সব কার্যক্রম শেষ করার চেষ্টা করা হচ্ছে।
এক বছরে একটি বিসিএস শেষ করার পথনকশা তুলে ধরে সম্প্রতি পিএসসি চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম বলেন, ‘প্রতিবছর পয়লা নভেম্বর বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পরবর্তী ৩০ অক্টোবরের ফল প্রকাশ করা হবে।’
- আন্তর্জাতিক নারী দিবস আজ
- থ্যালাসেমিয়া নিয়ন্ত্রণে জনসচেতনতা জরুরি: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
- দশম দিনের বইমেলা: ছুটির দিনে বইপ্রেমীদের ভিড়
- ঈদ বাজার: চলছে নারীর পছন্দের শাড়ি কেনাকাটা
- ‘গণতন্ত্রের অদম্য নারী’ সম্মান পাচ্ছেন খালেদা জিয়া
- পাঁচ তারকা হোটেলগুলোতে জমকালো ইফতার আয়োজন
- স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অনেকেই
- ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
- এ সপ্তাহের ছড়া- ‘নিসর্গ-মঙ্গল’: ফারুক নওয়াজ
- ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল
- রোজায় চাহিদা বাড়ায় ডিমের দাম ঊর্ধ্বমুখী
- বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস আবহাওয়া অফিসের
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- কবি–সাহিত্যিকদের প্রাণের আড্ডাখানা ছিল বিউটি বোর্ডিং
- সহশিল্পীকে চড়, তানজিন তিশাকে ঘিরে সমালোচনা
- রবিবার থেকে নতুন পদ্ধতিতে তেল বিক্রি
- ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা
- ঐতিহাসিক ৭ মার্চ আজ
- বৃষ্টি নিয়ে ৫ দিনের পূর্বাভাস আবহাওয়া অফিসের
- ঢাকার বাতাসে দূষণ আজ কিছুটা কম
- নেপালের ক্ষমতার মসনদে র্যাপার বালেন্দ্র শাহ
- রোজায় চাহিদা বাড়ায় ডিমের দাম ঊর্ধ্বমুখী
- ঈদ বাজার: চলছে নারীর পছন্দের শাড়ি কেনাকাটা
- ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটে বিমানের ফ্লাইট বাতিল
- ঈদযাত্রায় ট্রেনের ১৭ মার্চের টিকিট বিক্রি শুরু
- স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনুপস্থিত অনেকেই
- ‘গণতন্ত্রের অদম্য নারী’ সম্মান পাচ্ছেন খালেদা জিয়া
- দশম দিনের বইমেলা: ছুটির দিনে বইপ্রেমীদের ভিড়

