ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ২৩:৪৩:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

৬ জনকে আর্থিক সহায়তা দিলেন প্রধানমন্ত্রী 

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:০৯ পিএম, ২৪ জানুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি : সংগ্রহ করা

ছবি : সংগ্রহ করা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌস, লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়া এবং সাবেক ভলিবল খেলোয়াড় উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল)কে চিকিৎসা সহায়তাসহ ৬ জনকে আর্থিক সহযোগিতা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ে এসব অনুদানের চেক প্রদান করেন।

জামায়াত-শিবির কর্মীদের গুলিতে নিহত যুবলীগ কর্মী জহিরুল হাসানের স্ত্রী বেগম জান্নাতুল ফেরদৌসকে পরিবারের ভরণ-পোষণের জন্য ১০ লাখ টাকা সহায়তা দেন প্রধানমন্ত্রী।

লোকসঙ্গীত শিল্পী ও বাংলাদেশ টেলিভিশনের সঙ্গীত পরিচালক সৈয়দ গোলাম আম্বিয়ার ক্যান্সার চিকিৎসার জন্য ২৫ লাখ টাকা এবং চিকিৎসা ও পরিবারের ভরণ-পোষণের জন্য সাবেক ভলিবল খেলোয়াড় শ্রী উপেন্দ্র নারায়ন পাল (নিখিল পাল) কে ৩০ লাখ টাকা অনুদান হিসেবে দেন প্রধানমন্ত্রী।

এছাড়া আরো তিনজনকে চিকিৎসার জন্য ৬১ লাখ টাকা অনুদান হিসেবে প্রদান করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।