ঢাকা, রবিবার ২০, সেপ্টেম্বর ২০২৬ ১৬:৫৪:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এশিয়ান গেমস:সেমিফাইনালে ভারতের কাছে হারলো বাংলাদেশ আজ থেকে একাদশে ভর্তিযুদ্ধ শুরু, যেভাবে আবেদন করবেন সবাইকে কাঁদিয়ে চিরনিদ্রায় শায়িত অপ্রতিম আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন এশিয়ান গেমস: সেমিফাইনালে মুখোমুখি বাংলাদেশ-ভারত কুমিল্লায় অপ্রতিম হত্যার ঘটনায় আটক ৩ পটুয়াখালীতে বাস-অটোরিকশা সংঘর্ষ, নারীসহ ৪ জনের প্রাণহানী

৭ ম্যাচে ১২ গোল, মেসির রেকর্ড ভেঙে দিলেন রাফিনিয়া

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫১ এএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মাঠের পারফরম্যান্সে লা লিগা আরও একবার কাঁপিয়ে দিয়েছেন বার্সার তারকা রাফিনিয়া। সেভিয়ার বিরুদ্ধে দুর্দান্ত এক হ্যাটট্রিক করে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ১২-তে নিয়ে গেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এর মধ্য দিয়ে নিজেকে বার্সেলোনার অন্যতম সেরা পারফর্মার হিসেবে আরও শক্ত ভিতের ওপর দাঁড় করালেন তিনি।

পরিসংখ্যান বিষয়ক সংস্থা 'অপটা'র বরাত দিয়ে গোলডটকম জানিয়েছে, একবিংশ শতাব্দীতে লা লিগার প্রথম সাত ম্যাচে লিওনেল মেসির করা ১১ গোলের রেকর্ড ইতোমধ্যেই টপকে গেছেন রাফিনিয়া। এই তালিকায় তার ওপরে আছেন কেবল ক্রিশ্চিয়ানো রোনালদো। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে প্রথম সাত ম্যাচে ১৩টি গোল করেছিলেন পর্তুগিজ উইঙ্গার। রোনালদোর সেই মাইলফলক স্পর্শ করা বা টপকে যাওয়ার পরিষ্কার সুযোগ ছিল রাফিনিয়ার সামনে। কিন্তু ম্যাচের ৭৬ মিনিটে তাকে তুলে নিয়ে সেই সুযোগ থেকে বঞ্চিত করেন বার্সা কোচ হান্সি ফ্লিক।

বার্সেলোনার জার্সিতে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রাফিনিয়া। ‘ফলস নাইন’ পজিশনে নতুন দায়িত্ব পাওয়ার পর দারুণভাবে নিজেকে মানিয়ে নিয়েছেন তিনি। চলতি লিগে কেবল লেভান্তের বিপক্ষেই গোলহীন ছিলেন, বাকি প্রতিটি ম্যাচেই পেয়েছেন জালের দেখা। আর টানা দুই ম্যাচেই পেয়ে গেলেন হ্যাটট্রিকের দেখা।

অধিনায়ককে দীর্ঘমেয়াদে ক্লাবে রেখে দিতে মুখিয়ে আছে বার্সেলোনা, আর এতে আপত্তি নেই রাফিনিয়ারও। ক্লাব ও শহর-সবকিছুতেই চমৎকার মানিয়ে নিয়েছেন তিনি। কাতালোনিয়াতেই ক্যারিয়ার এগিয়ে নিতে চান, এমনকি বার্সেলোনার জার্সি গায়ে জড়িয়েই ফুটবলকে বিদায় জানানোর স্বপ্ন তার।

গত কয়েক দিনে আলোচনার গতি অনেক বেড়েছে। ডেকো সাধারণ সভায় স্পষ্ট জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ীই এগোচ্ছে সব আলোচনা এবং দুই পক্ষ সমঝোতার খুব কাছাকাছি চলে এসেছে। অর্থাৎ, ২০৩০ সাল পর্যন্ত রাফিনহার ক্যাম্প ন্যুতে থাকার পথ এখন পুরোপুরি পরিষ্কার।

সূত্র: গোলডটকম।