ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ২০:১০:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ

৯ম ওয়েজবোর্ড বাস্তবায়নসহ ৫ দাবিতে অনশনে ডিইউজে নেতারা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২১ পিএম, ২২ নভেম্বর ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সংবাদমাধ্যমে ৯ম ওয়েজবোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও সাংবাদিকদের ওপর হামলা-মামলা বন্ধসহ ৫ দফা দাবিতে প্রতীকী অনশনে বসেছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) নেতারা।

মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় জাতীয় প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডের পাশে এই অনশনে বসেন তারা।

তাদের অন্যান্য দাবিগুলো হলো- ডিজিটাল নিরাপত্তা আইনের সংশোধন করা; পেশাদার সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড কমানোর সিদ্ধান্ত বাতিল করা এবং সাপ্তাহিক ছুটি দুই দিন করা।

অনশনে বসেছেন ডিইউজের সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপুসহ অন্যান্য সাংবাদিক নেতারা।

এছাড়া এসব দাবিকে সমর্থন দিয়ে বক্তব্য রেখেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হাসিব।