অক্সফোর্ডের টিকাদান অব্যাহত রাখার আহ্বান বিশ্ব স্বাস্থ্য সংস্থার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ১৬ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা আবিষ্কৃত করোনাভাইরাস (কভিড-১৯) টিকা প্রয়োগ স্থগিত না করার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। ইউরোপের কয়েকটিসহ বেশ কিছু দেশের এই টিকা প্রয়োগ স্থগিত করার সিদ্ধান্তের পর এমন আহ্বান জানানো হলো। খবর-বিবিসি বাংলা।
ডব্লিউএইচও বলছে, এ টিকার সঙ্গে ব্লাড ক্লট বা রক্ত জমাট বাঁধার কোনো প্রমাণ তারা পায়নি।
এদিকে জার্মানি, ফ্রান্স, ইতালি ও স্পেনও তাদের পূর্বসতর্কতার অংশ হিসেবে এ টিকা প্রয়োগ স্থগিত রাখার কথা জানিয়েছে। এমন প্রেক্ষাপটে বিশ্ব স্বাস্থ্য সংস্থার টিকা বিশেষজ্ঞদের মঙ্গলবার এ বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য মঙ্গলবার আলাদাভাবে বৈঠকে বসবে ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি (ইএমএ)। এ বিষয়ে বৃহস্পতিবারের মধ্যে একটি সিদ্ধান্ত তারা নেবে বলে আশা করা হচ্ছে। তবে তারা বলেছে, টিকা দেওয়া অব্যাহত রাখা উচিত।
ইউরোপে টিকা দেওয়ার পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা ঘটেছে। যদিও বিশেষজ্ঞরা বলছেন, ওই কয়েকটি ঘটনার বাইরে সাধারণ মানুষের মধ্যে এ ধরনের রক্ত জমাট বাঁধার ঘটনার আর কোনো খবর পাওয়া যায়নি।
ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যের প্রায় এক কোটি ৭০ লাখ মানুষ ইতোমধ্যেই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণ করেছে। অ্যাস্ট্রাজেনেকা বলেছে, এর মধ্যে রক্ত জমাট বাঁধার ঘটনা ৪০টিরও কম।
-জেডসি
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি










