ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ০:৪৮:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

অক্সিজেন সংকট, মুখের শ্বাস দিয়ে স্বামীকে বাঁচানোর চেষ্টা স্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ২৬ এপ্রিল ২০২১ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসে বিধ্বস্ত গোটা ভারত। কয়েকটি রাজ্যে অক্সিজেনের অভাবে বহু মানুষের মৃত্যু হয়েছে। এমন অবস্থায় সামাজিক মাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে, যা নেটিজেনদের আবেগাপ্লুত করেছে। সেখানে দেখা যাচ্ছে একজন নারী তার একজন পুরুষের মুখে মুখ লাগিয়ে তাকে অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন। খবর সংবাদ প্রতিদিনের

সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া আর ছবিতে দেখা যাচ্ছে, অটোর মধ্যে কোনো রকমে শুয়ে রয়েছেন এক ব্যক্তি। আর তার মুখে মুখ দিয়ে এক নারী অক্সিজেন দেয়ার চেষ্টা করছেন।

সেখানে দাবি করা হয়েছে, ওই ব্যক্তির শ্বাসকষ্ট শুরু হয়েছিল। কিন্তু কোথাও অক্সিজেন পাওয়া যাচ্ছিল না। তাই স্বামীকে বাঁচাতে নিজের মুখ দিয়েই কৃত্রিম ভাবে শ্বাসপ্রক্রিয়া চালানোর চেষ্টা করছিলেন সেই নারী। কিন্তু শেষ পর্যন্ত নাকি তাকে বাঁচানো যায়নি। এটি উত্তরপ্রদেশের আগ্রার ঘটনা বলেও সেখানে জানানো হয়েছে।

-জেডসি