অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে চাকরি, হোম অফিসের সুযোগ
চাকরি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রভিত্তিক বাংলা সংবাদমাধ্যম সিএসবি নিউজ ইউএসএ তাদের অনলাইন বিভাগে সাংবাদিক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সাব-এডিটর পদে এই নিয়োগ হবে। এই পদে ঘরে বসেই কাজ করার সুযোগ রয়েছে। আলোচনা সাপেক্ষে ফুল টাইম বা পার্ট টাইম ভিত্তিতেও কাজ করতে পারবেন। তবে প্রার্থীকে অবশ্যই স্নাতক ডিগ্রিধারী হতে হবে। সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে। আগ্রহীরা ই-মেইলে আবেদন করতে পারবেন।
পদের নাম ও বিবরণ
প্রতিষ্ঠানের নাম: সিএসবি নিউজ ইউএসএ
পদের নাম: সাব এডিটর
পদসংখ্যা: নির্ধারিত নয়
দায়িত্বসমূহ
প্রতিবেদকদের কাছ থেকে পাওয়া সংবাদ সম্পাদনা ও প্রকাশযোগ্য করে তোলা।
সংবাদ প্রকাশের আগে নির্ভরযোগ্য উৎসের সঙ্গে তথ্য মিলিয়ে দেখা।
আকর্ষণীয় ও তথ্যনির্ভর শিরোনাম তৈরি।
সংবাদকে সহজ, প্রাঞ্জল ও পাঠকবান্ধব বাংলায় উপস্থাপন করা।
ব্রেকিং নিউজ দ্রুত সম্পাদনা করে প্রকাশের উপযোগী করা।
যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বিষয়াবলি সম্পর্কে সমক্য ধারণা।
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে স্নাতক, সাংবাদিকতা, গণযোগাযোগ, বাংলা বা ইংরেজি বিষয়ে ডিগ্রিধারীদের অগ্রাধিকার
অন্যান্য যোগ্যতা
যুক্তরাষ্ট্রের জাতীয় ও স্থানীয় সংবাদ, রাজনীতি, অভিবাসন, আইন ও আদালত, অপরাধ, শিক্ষা, চাকরি, অর্থনীতি, স্বাস্থ্য, প্রযুক্তি, বিনোদন এবং প্রবাসী বাংলাদেশিদের নিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে দ্রুত ও নির্ভুলভাবে সংবাদ সম্পাদনা কর হবে।
বাংলা ভাষায় শক্তিশালী লেখার দক্ষতা থাকতে হবে।
ইংরেজি সংবাদ বুঝে বাংলায় নির্ভুলভাবে উপস্থাপন করার সক্ষমতা থাকতে হবে।
দ্রুত সংবাদ পড়া, গুরুত্বপূর্ণ তথ্য শনাক্ত করা ও সম্পাদনা করার দক্ষতা থাকতে হবে।
অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমের সংবাদপ্রবাহ সম্পর্কে ধারণা থাকতে হবে।
সময়ের চাপের মধ্যে দায়িত্বশীলভাবে কাজ করার মানসিকতা থাকতে হবে।
অভিজ্ঞতা: অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়সসীমা: নির্ধারিত নয়
চাকরির ধরন: বেসরকারি, ফুল টাইম/পার্ট টাইম
বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে
কর্মস্থল: হোম অফিস/রিমোট জব
আবেদন যেভাবে: ই-মেইল
ই-মেইল ঠিকানা: [[email protected]]
আবেদনের সময়সীমা: ২৫ সেপ্টেম্বর ২০২৬
নির্দেশনা
আবেদনের সময় ই-মেইলের সাবজেক্ট লাইনে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে।
আবেদনপত্রের সঙ্গে প্রকাশিত সংবাদ বা সম্পাদিত প্রতিবেদনের নমুনা সংযুক্ত করতে হবে।
প্রাথমিকভাবে জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর নির্বাচিতদের ব্যবহারিক পরীক্ষা দিতে হতে পারে।
- ভারত থেকে আসা নিম্নমানের চায়ে সয়লাব সিলেট
- কানাডার ভাসমান দ্বীপ যেভাবে উধাও হলো
- নারীদের জন্য খুলল মদিনার সব মসজিদের দুয়ার
- ফেসবুকে অটো রিলস ফিচার চালুর উপায়
- আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১:রোড সেফটি ফাউন্ডেশন
- অনলাইন পত্রিকায় সাব এডিটর পদে চাকরি, হোম অফিসের সুযোগ
- সম্পর্ক দীর্ঘস্থায়ী করার গোপন ৫ সূত্র
- ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড
- পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা
- চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত
- জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব শেষ
- জরুরি বিল দিতে অ্যাপে ১০ হাজার টাকা ঋণ, যেভাবে পাবেন
- প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুটি বাড়ি কিনলেন নারী!
- কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত
- চাকরি দেবে ব্যাংক আলফালাহ্, লাগবে যেসব যোগ্যতা
- শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় টাইগ্রেসরা
- ঢাকায় জানালা দিয়ে হঠাৎ গুলি এসে লাগে গৃহবধুর শরীরে
- হাইকোর্টে বিদিশার জামিন, মুক্তিতে বাধা নেই
- গণমাধ্যমে নারী সাংবাদিকদের চ্যালেঞ্জ মোকাবিলায় ঐক্যের আহ্বান
- ভারতে মুসলিম দুই নারী সাংবাদিককে বেধড়ক পেটালো পুলিশ
- প্রতিবেশীর গোপন খবর বিক্রি করে দুটি বাড়ি কিনলেন নারী!
- মিস ওয়ার্ল্ড-এর মুকুট জিতলেন ডমিনিকান রিপাবলিকের মোলা
- জর্দার কৌটায় ১০ বছরের সঞ্চয়, খুলে দেখলেন সব শেষ
- চবিতে শিক্ষকসহ ৩ জন বরখাস্ত
- ইরানবিরোধী বিক্ষোভে গ্রেপ্তার যমজ বোনের একজনের মৃত্যুদণ্ড
- ইন্দোনেশিয়ায় বিনামূল্যের স্কুলের খাবার খেয়ে অসুস্থ প্রায় ২ হাজার
- দেশের বাজারে কমল সোনার দাম
- কেপ ভার্দেতে শিক্ষা সফরের বাস খাদে পড়ে ২৫ শিশু-কিশোর নিহত
- পরীমণির কোলে থাকা শিশুকে নিয়ে নানা জল্পনা
- আগস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৮১:রোড সেফটি ফাউন্ডেশন





