অনলাইনে নয়, রাবির ভর্তি পরীক্ষা হবে সশরীরে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ২৭ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
করোনাভাইরাস পরিস্থিতি চলমান থাকলেও ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা অনলাইনে নয়, ভর্তিচ্ছুদের সশরীরে কেন্দ্রে এসে দিতে হবে বলে সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্তৃপক্ষ।তবে কবে নাগাদ পরীক্ষা হবে, ক্যাম্পাসে, নাকি নিজ শহরে পরীক্ষা হবে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত শিক্ষা পরিষদের ২৫২ তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে তথ্যটি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক আনন্দ কুমার সাহা।
তিনি বলেন, অনলাইনে নয়, সশরীরে উপস্থিত হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে শিক্ষার্থীদের। শিক্ষা পরিষদে অধিকাংশই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পরীক্ষা নেয়ার পক্ষে মতামত জানিয়েছেন। তবে সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
উপ-উপাচার্য আরও বলেন, এখন থেকে শুধু মাস্টার্স পাস করা শিক্ষার্থীরাই নয়, অনার্স পাস করা শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে অংশ নিতে পারবে। আজ এ বিষয়টি শিক্ষা পরিষদের সভায় অনুমোদন দেয়া হয়েছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজে (আইবিএস) বঙ্গবন্ধু চেয়ার স্থাপনের চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রতি দুই বছরের জন্য বঙ্গবন্ধু চেয়ার নির্বাচন করা হবে। মূলত শিক্ষা ও কর্ম, সাহিত্য, গবেষণা, শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান এবং সার্বিক বিষয়ের ওপর ভিত্তি করে এই পদমর্যাদা দেয়া হবে।
-জেডসি
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বৃহস্পতিবার বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`

- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী