অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০২৬ রবিবার
অনিয়মের বিরুদ্ধে ভোটের মাধ্যমে জবাব দেবে জনগণ: তাসলিমা
ঢাকা-১২ আসনে গণসংহতি আন্দোলনের প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, জনগণ চাঁদাবাজি-দুর্নীতি-অনিয়মের বন্দোবস্ত প্রত্যাখ্যান করেছে। আগামীতে তারা প্রকৃত পক্ষেই পরিবর্তন দেখতে চায়। তাই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পরিবর্তনের পক্ষে জনগণ ভোটদানের মাধ্যমে চাঁদাবাজি-দুর্নীতি-অনিয়মের জবাব দেবে বলে আমরা আশাবাদী।
শনিবার (৩১ জানুয়ারি) নিজের নির্বাচনী প্রচারণাকালে এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
গণসংহতি আন্দোলনের মনোনয়ন নিয়ে তাসলিমা আখতার ঢাকা-১২ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে লড়াই করছেন মাথাল মার্কা নিয়ে।
তাসলিমা আখতার শনিবারের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন ঢাকার তেজগাঁও কলেজ এলাকা থেকে। এখান থেকে শুরু করে ইন্দিরা রোড ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী ও দোকান মালিকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় করেন।
প্রচারণাকালে তার সঙ্গে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন ঢাকা-১২ আসনের বিভিন্ন শ্রেণি-পেশার ভোটার, স্থানীয় ব্যবসায়ী-দোকানদার, গণসংহতি আন্দোলন ঢাকা মহানগরের নেতাকর্মীরা।
তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণা টিমের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ‘কথা-কাজে মিল চাই, নাগরিক মর্যাদার বাংলাদেশ চাই’ থিমকে কেন্দ্রে রেখে তাসলিমা আখতারের নির্বাচনী প্রচারণা, গণসংযোগ ও মতবিনিময় চলবে জাতীয় নির্বাচনের আগের দিন পর্যন্ত।
রোববার বাংলামোটর থেকে আগারগাঁও পর্যন্ত এলাকায় পাবলিক বাস ও বাস স্টপেজ এলাকায় প্রচারণা ও গণসংযোগ চালাবেন তাসলিমা আখতার। এ সময় গণপরিবহন ব্যবহারকারী নাগরিকদের পাশাপাশি পরিবহন মালিক ও কর্মীদের সঙ্গেও মতবিনিময় করবেন তিনি।
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল


