অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৪৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার
সংবাদ সম্মেলনে কথা বলছেন নিগার সুলতানা জ্যোতি। ছবি: বিসিবি
শক্তিশালী অস্ট্রেলিয়া নারী দলের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশের তেতো স্বাদ পেয়েছে বাংলাদেশ নারী দল। মাঠের পারফরম্যান্সে প্রত্যাশা অনুযায়ী ফল না এলেও এই সফর থেকে ভবিষ্যতের জন্য ইতিবাচক অনেক প্রাপ্তি দেখছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।
পুরো সিরিজে একাধিক তরুণ ক্রিটোরের লড়াই ও ব্যক্তিগত নৈপুণ্যকে বাংলাদেশ নারী দলের আগামী দিনের বড় শক্তি হিসেবে বিবেচনা করছেন লাল-সবুজের অধিনায়ক জ্যোতি।
অসিদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে হাফসেঞ্চুরির দেখা পান ওপেনার শারমিন আক্তার ও অলরাউন্ডার স্বর্ণা আক্তার। এর আগে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দুর্দান্ত শতক হাঁকিয়ে ইতিহাস গড়েন সোবহানা মোস্তারি।
অসি নারীদের বিপক্ষে সেই ইনিংসে সোবহানা সেঞ্চুরি পূর্ণ করার পাশাপাশি নারী ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ডও নিজের নামে লেখান।
কঠিন সফর শেষে দলের সামগ্রিক অর্জন ও ইতিবাচক দিক নিয়ে অধিনায়ক জ্যোতি বলেন, ‘সিরিজের প্রতিটা ম্যাচেই দলের কোনো না কোনো খেলোয়াড় সামনে থেকে দায়িত্ব নিয়ে খেলেছে। আমরা এই সফর থেকে অনেকগুলো ভালো ও ইতিবাচক দিক সঙ্গে করে নিয়ে যাচ্ছি, যা ভবিষ্যতের ম্যাচগুলোতে আমাদের অনেক সাহায্য করবে। এই সিরিজের পারফরম্যান্স থেকে আমাদের নতুন করে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে।’
অস্ট্রেলিয়ার মতো কঠিন কন্ডিশনে তরুণ ক্রিকেটারদের নিবেদন নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে টাইগ্রেস অধিনায়ক বলেন, ‘এই সিরিজে আমাদের কয়েকজন তরুণ ক্রিকেটার বেশ ভালো ক্রিকেট উপহার দিয়েছে। এ ছাড়া আমাদের দুজন নতুন খেলোয়াড়ের আন্তর্জাতিক টিমে অভিষেকও হয়েছে। বিশ্বসেরা দলের বিপক্ষে ওদের জন্য চ্যালেঞ্জটা বেশ কঠিন ছিল, তবে সুযোগ পেয়ে মাঠে সবাই নিজেদের সেরাটা উজাড় করে দেওয়ার চেষ্টা করেছে।’
- মার্কিন কংগ্রেসম্যান ইলহানের ফোন জব্দ, স্বজনদের বিরুদ্ধে সমনজারি
- অস্ট্রেলিয়ায় হোয়াইটওয়াশ হয়েও প্রাপ্তি দেখছেন জ্যোতি
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- জেনে নিন সকালে এক টুকরো কাঁচা হলুদ খাওয়ার উপকারিতা
- দেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসব
- সিডনিতে প্রথম বাংলাদেশি নারী হিসেবে ফারিহার মুকুট জয়
- ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি
- ৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
- যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, শিশুসহ নিহত ৬
- বিশ্ব ছাত্র দিবস আজ:শিক্ষার গুরুত্ব তুলে ধরার দিন
- ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসব
- ৪৫তম বিসিএসে নিয়োগ পেলেন ১৭০২ জন, গেজেট প্রকাশ
- তিন বিভাগে বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাও
- ৬ দিন পর বান্দরবান-থানচি সড়কে বাস চলাচল চালু
- সংবাদপত্রের প্রচার সংখ্যা অনুযায়ী বাড়বে বিজ্ঞাপনের হার
- ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
- মমতা বন্দ্যোপাধ্যায়কে ছুরি দিয়ে হামলার চেষ্টার অভিযোগ
- দেশের যেসব অঞ্চলে ঝড়বৃষ্টির আভাস
- অসহায় নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন বিতরণ
- ভারতে গঙ্গায় নৌকাডুবি, শিশুসহ নিহত ১১
- বাংলা ছড়ার হাজার বছরের ইতিহাস: অতীত ও বর্তমান
- লালন সাঁইয়ের তিরোধান দিবসে ঢাকাসহ দেশজুড়ে স্মরণানুষ্ঠান
- সরকারি স্কুলে ভর্তি, আসছে নতুন নীতিমালা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আর ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯২০
- হাম উপসর্গে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- লামায় তিন দিন ধরে নিখোঁজ ৩ স্কুলছাত্রী, উৎকণ্ঠায় পরিবার
- এনআরবিসি ব্যাংকে চাকরির সুযোগ, বয়সসীমা ৫৫
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা







