আইএসপ্রধানের সঙ্গে ৬ শিশু ও ৪ নারীসহ নিহত ১৩
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৮ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
সিরিয়ায় আইএসপ্রধান আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশিকে ধরতে যে অভিযান চালিয়ে মার্কিন বাহিনী তাতে ছয় শিশু ও চার নারীসহ ১৩ জন নিহত হয়েছে।
মার্কিন বাহিনীর হাতে ধরা পড়ার ভয়ে পরিবারসহ নিজেকে বিস্ফোরকে উড়িয়ে দেন আইএসপ্রধান আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি। খবর আনাদোলুর।
যদিও আমেরিকার প্রেসিডেন্ট দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনীর গোপন অভিযানেই প্রাণ হারিয়েছেন আইএসপ্রধান।
আমেরিকার প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের মুখপাত্র জন কিরবি দাবি করেছেন, মার্কিন সেনাবাহিনী গত বুধবার মধ্যরাতে উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি সন্ত্রাসবিরোধী অভিযান চালায়। জঙ্গিগোষ্ঠী আল কায়দার বিরুদ্ধে মূলত এই অভিযান চালানো হয়। সেই অভিযানে নিহত হয়েছেন আইএসপ্রধান।
এই অভিযানের পর সিরিয়ার উদ্ধারকর্মীরা জানিয়েছেন, লড়াই শুরুর পর একটি বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এর মধ্যে ছজন শিশু ও চার নারী রয়েছেন।
পরে জানা যায়, নিহতদের মধ্যে রয়েছেন আইএসপ্রধান আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি ও তার স্ত্রী এবং শিশুরা।
ইরাকের নাগরিক আবু ইব্রাহিম অল-হাশিমি অল-কুরেশি সিরিয়া থেকে আইএসকে নেতৃত্ব দিচ্ছিলেন বলে দাবি মার্কিন বাহিনীর।
২০১৯ সালের অক্টোবর মাসে সিরিয়ায় আমেরিকার অভিযানের সময় আইএসপ্রধান আবুবকর আল-বাগদাদি নিহত হন। তার পরই নেতৃত্বে আসেন ইব্রাহিম অল-হাশিমি।
সিরিয়ায় স্থানীয় সময় বুধবার রাত ১২টা ৪০ মিনিটে সশস্ত্র এই সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে ৩ ঘণ্টা পর্যন্ত। অভিযানে মার্কিন যুদ্ধবিমানের ছত্রছায়ায় অন্তত তিনটি হেলিকপ্টার আতমাহ গ্রামের একটি তিনতলা বাড়িতে হামলা চালায় বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
বিমানটি পূর্ব সিরিয়া থেকে উড্ডয়ন করেছে বলে ধারণা করা হচ্ছে। সেখানে আইএসের বিরুদ্ধে লড়াই করার জন্য মার্কিন নেতৃত্বাধীন জোটের বেশ কয়েকটি সামরিকঘাঁটি রয়েছে।
সিরিয়ার কুর্দি যুদ্ধারা তার স্থান মার্কিন বাহিনীকে দিয়েছে বলে জানা গেছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










