ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ৫:১৬:৫০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭ বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা আজ মহাসপ্তমী পাঁচ দিনের মাথায় চাকরি হারালেন ট্রাম্পের নতুন প্রেস সেক্রেটারি আজ খোলা থাকবে সব ব্যাংক এক দিনে হাম উপসর্গে আরও ৫ জনের প্রাণহানি

আইরীন নিয়াজী মান্নার ছড়া-স্বাধীনতার গান

আইরীন নিয়াজী মান্না | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৫৮ পিএম, ২ মে ২০২৬ শনিবার

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ছোট্ট পাখির ইচ্ছে হতো 
উড়বে ডানা মেলে
কিন্তু আহা সোনার পাখি
বন্ধি খাঁচার জেলে।

মুক্ত পাখি দেখলে ভীষণ
কষ্ট হতো বুকে
নীল আকাশে উড়ছে ওরা
কী যে মহাসুখে!

স্বাধীনতার স্বপ্ন পাখির
দুটি চোখের ভাষায়
দিন কেটে যায় করুণ সুরে
স্বাধীনতার আশায়।

সোনার খাঁচা ভাঙবে পাখি
করল কঠিন পণ
মুক্ত বাতাস মুক্ত আকাশ
ডাকত সারাক্ষণ।

এমন করে সময় গেলো
বছর হলো পার
খাঁচা থেকে বাইরে আসার 
সময় হলো তার।

এক দিন ঠিক মিলল পাখির
সকল স্বাধীনতা 
পড়ে আছে নিথর দেহ
বন্ধ মুখের কথা!