আইসোলেশনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫১ পিএম, ২৯ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
করোনাক্রান্ত এক ব্যক্তির সংস্পর্শে আসার পর আইসোলেশনে গিয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার জেসিন্ডা নিজেই আইসোলেশনে যাওয়ার ঘোষণা দেন বলে বার্তা সংস্থা এপির প্রতিবেদনে বলা হয়েছে।
কেরিকেরি শহর থেকে অকল্যান্ডের বৃহত্তম শহরে আসা একটি ফ্লাইটে আক্রান্ত ব্যক্তি এসেছিলেন। নিউজিল্যান্ডের গভর্নর জেনারেল সিন্ডি কিরোও ২২ জানুয়ারির ওই ফ্লাইটে ছিলেন। তিনিও আইসোলেশনে গিয়েছেন।
তারা দুজনই আগামী ৬ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের জাতীয় দিবস, ওয়েটাঙ্গি দিবসের আগে ভিডিও ধারণের জন্য নর্থল্যান্ড অঞ্চলে গিয়েছিলেন।
জেসিন্ডার কার্যালয় শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, প্রধানমন্ত্রীর কোনো উপসর্গ নেই। তিনি সুস্থ আছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিগগিরই তার পরীক্ষা করানো হবে। মঙ্গলবার পর্যন্ত তিনি আইসোলেশনে থাকবেন।
গত শনিবার করোনা সংক্রমিত ব্যক্তি ছিলেন এমন অন্তত এক ডজন ফ্লাইটকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য কর্মকর্তারা। ওইসব বিমানের এক বা একাধিক কর্মী করোনা আক্রান্ত বলে ধারণা করা হচ্ছে।
কর্মকর্তারা জানান, রোববার আক্রান্তদের নমুনার জিনোম সিকোয়েন্সিং করা হবে। সংক্রামিত ব্যক্তিরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










