আজ কারাগারে জুলিয়ান অ্যাসাঞ্জের বিয়ে
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ এএম, ২৩ মার্চ ২০২২ বুধবার
ফাইল ছবি
উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কারাগারে বিয়ে করতে যাচ্ছেন আজ (২৩ মার্চ)। বুধবার যুক্তরাজ্যের বেলমার্শ কারাগারে তার দীর্ঘদিনের সঙ্গী স্টেলা মরিসের সঙ্গে গাঁটছাড়া বাঁধতে যাচ্ছেন। বিয়েতে মাত্র চারজন অতিথিকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হয়েছে। তাদের মধ্যে দুই জন সাক্ষী ও দুই জন নিরাপত্তাকর্মী।
উইকিলিকসের গোপনীয় মার্কিন সামরিক ও কূটনৈতিক নথি প্রকাশের অভিযোগে বিচারের মুখোমুখি করতে অ্যাসাঞ্জকে চায় মার্কিন কর্তৃপক্ষ।
৫০ বছর বয়সী অ্যাসাঞ্জ যেকোনও দোষ অস্বীকার করেছেন। তিনি ২০১৯ সাল থেকে বেলমার্শ কারাগারে বন্দি রয়েছেন। এর আগে লন্ডনে ইকুয়েডর দূতাবাসে সাত বছর আটক ছিলেন।
দূতাবাসে থাকার সময় তিনি ও মরিস দুটি সন্তানের বাবা-মা হন। ২০১৫ সালে তাদের সম্পর্ক শুরু হয়।
কারাগারে পরিদর্শনের সময় চলাকালে রেজিস্ট্রারের নেতৃত্বে বিয়ের অনুষ্ঠান হবে। সেখানে শিশু হত্যাকারী ইয়ান হান্টলিসহ ব্রিটেনের কিছু কুখ্যাত অপরাধী সাজা ভোগ করেছে।
মরিসের বিয়ের পোশাক এবং অ্যাসাঞ্জের কিল্ট তৈরি করেছেন ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার ভিভিয়েন ওয়েস্টউড। তিনি এর আগে অ্যাসাঞ্জের প্রত্যর্পণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।
অ্যাসাঞ্জের বাবা ও তাদের পূর্বপুরুষরা ছিলেন স্কটল্যান্ডের নাগরিক। এ জন্য বিয়েতে সামরিক ধাঁচে তৈরি স্কার্টের মতো স্কটল্যান্ডের ঐতিহ্যবাহী বিয়ের পোশাক (কিল্ট) পরবেন অ্যাসাঞ্জ।
এর আগে গত বছরের নভেম্বরের শুরুতে জুলিয়ান অ্যাসাঞ্জ কারা কর্তৃপক্ষের কাছে স্টেলা মরিসকে বিয়ে করার জন্য অনুমতি চান। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জকে কারাগারে বিয়ে করার অনুমতি দেন কারা কর্তৃপক্ষ।
সূত্র : এনডিটিভি
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক




