আজ থেকে পশ্চিমবঙ্গে খুলছে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৮ এএম, ৩ ফেব্রুয়ারি ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
অবশেষে বৃহস্পতিবার থেকে ভারতের পশ্চিমবঙ্গের খুলছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। করোনার কারণে দীর্ঘ দিন বন্ধ থাকার পর অবশেষে খুলছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো।
প্রথম ধাপে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খুলবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত পাড়ায় পাড়ায় পাঠশালায় শিক্ষকরা গিয়ে পড়াবেন। তবে প্রাথমিক শ্রেণির বিষয়টি এখনো সরকারের বিবেচনায় নেই বলেই সোমবার (৩১ জানুয়ারি) জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
দেশটির প্রশাসনিক ভবন নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেন, সবকিছু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে রাখা যায় না। রাজ্যে করোনা কমেছে। তাই শিক্ষা দপ্তরের সঙ্গে আলোচনার ভিত্তিতে পশ্চিমবঙ্গের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসা খোলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার থেকে স্কুলসহ অন্য শিক্ষাপ্রতিষ্ঠান খুলে যাবে।
প্রসঙ্গত, করোনা মহামারির শুরু থেকে গত প্রায় দুই বছর ধরে ভারতের পশ্চিমবঙ্গে বন্ধ ছিল সব শিক্ষাপ্রতিষ্ঠান। পড়াশোনা চলছে অনলাইনে। তবে গত বছরের নভেম্বরে নবম থেকে দ্বাদশ শ্রেণির জন্য স্কুল খুললেও ওমিক্রন বাড়তেই আবার বন্ধ করে দেয় সরকার।
কিন্তু দীর্ঘদিন শিক্ষার্থীরা স্কুলে যেতে না পারায় সোচ্চার হয় বিরোধী দলের শিক্ষক থেকে ছাত্র সংগঠনগুলো। দাবি পূরণে সোমবারও বিভিন্ন জেলায় বিক্ষোভ দেখায় বাম ছাত্র সংগঠন এসএফআই। এরপরই নবান্নে সংবাদ সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। ঘোষণা করে জানান শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার দিন।
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান










