ঢাকা, বৃহস্পতিবার ০৪, জুন ২০২৬ ৮:৪৭:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল

আজ থেকে বিশ্ববিদ্যালয় ও ইংলিশ মিডিয়াম স্কুল বন্ধ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

ফাইল ছবি।

ফাইল ছবি।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের উদ্যোগের অংশ হিসেবে দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে পবিত্র রমজান ও আসন্ন  ঈদ-উল-ফিতর উপলক্ষে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর শ্রেণি কার্যক্রমও বন্ধ ঘোষণা করা হয়েছে।

আজ সোমবার (৯ মার্চ) থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। রোববার মন্ত্রণালয়ের পৃথক দুটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়গুলোর একাডেমিক ক্যালেন্ডারে উল্লেখিত ঈদের ছুটি এগিয়ে এনে আজ থেকেই সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে জাতীয় পর্যায়ে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করা জরুরি। সে লক্ষ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে দিনের বেলায় পর্যাপ্ত প্রাকৃতিক আলো ব্যবহার, অপ্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি, ফ্যান ও শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র বন্ধ রাখা এবং এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

এছাড়া অফিস কক্ষ ত্যাগের সময় সব বৈদ্যুতিক সরঞ্জাম বন্ধ রাখা, করিডোর, সিঁড়ি ও ওয়াশরুমে অপ্রয়োজনীয় আলোর ব্যবহার বন্ধ করা এবং অফিস শেষে সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী যানবাহনের ব্যবহারও সীমিত রাখতে বলা হয়েছে, যাতে জ্বালানি সাশ্রয় করা যায়।

এদিকে বিদেশি কারিকুলামে পরিচালিত ইংলিশ মিডিয়াম স্কুলগুলোর প্রতিনিধিদের সঙ্গে রোববার মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সিদ্ধান্ত অনুযায়ী, বিদেশি কারিকুলামে পরিচালিত সব ইংলিশ মিডিয়াম স্কুলে আজ থেকে ঈদের সরকারি ছুটির সময় পর্যন্ত শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পূর্বনির্ধারিত আবশ্যিক পরীক্ষাগুলো নির্ধারিত সময়সূচি অনুযায়ী নেওয়া যাবে। একই সময়ে বাংলা ও ইংলিশ মিডিয়ামসহ সব ধরনের কোচিং সেন্টারের কার্যক্রমও বন্ধ থাকবে।

এদিন শিক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং, ইউনেস্কোর প্রতিনিধি ড. সুসান ভাইজ এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর কান্ট্রি ডিরেক্টর হাই ইউন জেন পৃথক বৈঠক করেন। বৈঠকগুলোতে শিক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে আলোচনা হয়।