আজ থেকেই দেশের সব প্রাথমিক স্কুলে ঈদের ছুটি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৮ পিএম, ২৩ মে ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের ছুটি শুরু হচ্ছে। এ ছুটি চলবে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত। শুক্রবার (২২ মে) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া এ তথ্য জানিয়েছেন।
শুক্রবার ও শনিবার (২২ ও ২৩ মে) সাপ্তাহিক ছুটি পড়ায় মূলত বৃহস্পতিবার (২১ মে) ছুটির আগে শেষ ক্লাস হয়েছে। ফলে সব শিক্ষাপ্রতিষ্ঠানেই শুক্রবার থেকে ছুটি শুরু। তবে জটিলতা সৃষ্টি হয়েছিল দেশের প্রাথমিক বিদ্যালয়গুলো নিয়ে।
রোজায় বন্ধ থাকায় ক্লাসের ঘাটতি পূরণে ১০টি শনিবারের সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, আজ শনিবার (২৩ মে) প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা।
এমন জটিলতায় আজ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে নাকি বন্ধ, তা নিয়ে সিদ্ধান্ত জানাতে পারেনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। প্রাথমিক শিক্ষা প্রশাসন থেকে কোনো সিদ্ধান্ত না আসায় জেলা ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারাও বিদ্যালয়ের শিক্ষকদের এ বিষয়ে স্পষ্ট তথ্য দিতে পারেনি।
বাৎসরিক ছুটি ও শিক্ষাপঞ্জি অনুযায়ী—আগামী ২৪ মে থেকে ৪ জুন পর্যন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশে ছুটি থাকবে। যেহেতু ছুটি শুরু হবে ২৪ মে এবং ঘাটতি পূরণে ১০টি শনিবার খোলা রাখার কথা; ফলে ২৩ মে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকার কথা।
অন্যদিকে প্রাথমিক বিদ্যালয়ে আবার যে মিড ডে মিল পরিবেশন করা হয়, সেই নির্দেশনায় ২২ মে থেকেই বিদ্যালয়ে খাবার দেওয়া বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। তাতে বোঝানো হয়েছে, শনিবার বিদ্যালয় বন্ধ থাকবে।
তবে শেষ মুহুর্তে এসে ছুটি নিয়ে জটিলতা দূর করল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এখন আজ শনিবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে ছুটি শুরু হয়ে চলবে আগামী ৬ জুন (শনিবার) পর্যন্ত। ১৫ দিন ছুটি থেকে আগামী ৭ জুন (রবিবার) থেকে ফের স্কুলের ক্লাস শুরু হবে।
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- বৃষ্টিতে কফি পানের উপকারিতা জেনে নিন
- এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা
- ফ্যাশন হাউজ আড়ংয়ে অফিসার পদে চাকরি
- কোলের সেই শিশু ইয়ামাল ফাইনালে মেসির প্রতিদ্বন্দ্বী
- শিল্পকলা একাডেমিতে রুনা লায়লার একক সঙ্গীতসন্ধ্যা
- আর্জেন্টিনা-স্পেনের ফাইনাল বিশ্বের সবচেয়ে দামী
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- টানা বৃষ্টিতে ডুবছে ভবদহ, প্লাবিত দুই শতাধিক মাছের ঘের
- কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭
- মহাকাশে মিলল ‘মিষ্টি’, প্রথমবার শনাক্ত হলো শর্করা অণু
- বিশ্বকাপ ফাইনালকে সামনে রেখে মেক্সিকোতে গণবিয়ে
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- মেসিকে নিয়ে শাকিরার আবেগঘন বার্তা
- ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন









