ঢাকা, রবিবার ২৬, জুলাই ২০২৬ ৮:৫৯:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা

আজও মিরপুরের রাস্তায় শ্রমিকরা, পুলিশের সঙ্গে সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৪ এএম, ৬ জুন ২০২২ সোমবার

ফাইল ছবি

ফাইল ছবি

বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে চতুর্থ দিনের মতো রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক কারখানার শ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।সোমবার (৬ জুন) সকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, এদিন সকাল সাড়ে ৮টার দিকে মিরপুর-১০ নাম্বার গোলচত্বর, ১১ ও পল্লবী এলাকার সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করে শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের টিয়ার শেল নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এ সময় শ্রমিকরাও ইট-পাটকেল নিক্ষেপ করেন।

বিক্ষোভকারীদের দাবি- তেল, গ্যাস, চাল-ডালসহ সবকিছুর দাম বেড়েছে। কিন্তু সরকার আমাদের বেতনটা বাড়াতে ভুলে গেছে। তাই আমাদের দাবি বেতন বৃদ্ধি করা হোক, না হলে নিত্যপণ্যের মূল্য কমাতে হবে।

কাফরুল থানার ইনসপেক্টর (তদন্ত) কামরুল ইসলাম বলেন, সকাল থেকে বিক্ষিপ্তভাবে কয়েকটি কারখানার শ্রমিক বিক্ষোভ করেন। তাদের সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে।