আমাদের মূল ধারার সাংবাদিক হিসেবে কাজ করতে হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২১ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে ঠাকুরগাঁওয়ের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভার শুরুতেই বিএফইউজের নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় সাংবাদিকরা।
ঠাকুরগাঁও রিপোর্টার্স ইউনিটির সভাপতি ইমদাদুল হক ভুট্টর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজের নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল ও দিনাজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ওয়াহেদুল আলম।
সভায় সাংবাদিকদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা নিয়ে আলোচনা করা হয়। পেশাদার সাংবাদিক তৈরির লক্ষে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা সম্পর্কেও আলোচনা করা হয়৷
মতবিনিময় সভায় বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, ফুলেল শুভেচ্ছায় সিক্ত করার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। পেশাগত স্বার্থে যে কোনো সমস্যায় আমরা আপনাদের পাশে থাকব। সেই সঙ্গে সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কারও কোনো সহযোগিতা প্রয়োজন হলে আমাদের জানাবেন, আমরা চেষ্টা করব।
বিএফইউজের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, আমাদের মূল ধারার সাংবাদিক হিসেবে কাজ করতে হবে। দেশে এখন অনেক ধারার সাংবাদিক পাওয়া যায়, যাদের জন্য আমাদের বদনাম হয়। তাদের মতো করে কোনো ধরনের কাজ করা যাবে না। সাংবাদিকতায় তিনটি বিষয় মাথায় রাখতে হবে আমাদের অধিকার, আমাদের নিরাপত্তা ও আমাদের মর্যাদা। যে তিনটি বিষয় নিয়ে বিএফইউজে কাজ করে চলছে। আমাদের বিএফইউজের সঙ্গে আপনারাও সংঘবদ্ধ হতে পারেন। মনে রাখবেন আমরা যে কোনো সাংবাদিক সংগঠনে থাকি না কেন সংবাদকর্মীদের স্বার্থে আমাদের এক ও ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা মফস্বলে সাংবাদিকতা করেন এবং যারা সাংবাদিক নেতৃবৃন্দ আছেন অবশ্যই সবাইকে প্রশিক্ষণের আওতাভুক্ত হতে হবে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




