আরও ১২ অনলাইন গণমাধ্যম পেল নিবন্ধনের অনুমতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৮ পিএম, ১৮ জুলাই ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
দেশের আরও ১২টি অনলাইন গণমাধ্যমকে নিবন্ধনের অনুমতি দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সোমবার (১৭ জুলাই) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নিবন্ধনের অনুমতি গণমাধ্যমগুলো হলো- সময়ের কথা ২৪, অপরাধ চোখ ২৪ বিডি, আজকের আরবান, দিনের শেষে, ডেইলি ভোরের পাতা, দি নিউজ ই, অর্থসূচক, পিপলস নিউজ ২৪, অপরাজয়া ২৪, বর্তমান খবর, বাংলার জনপদ এবং দ্য রিপোর্ট।
নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ দিনের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
এর আগে গত গত ১৮ জুন নিবন্ধনের অনুমতি পায় আরও ৫টি দৈনিকের অনলাইন পোর্টাল। অনুমতি পাওয়া দৈনিকের অনলাইন সংস্করণগুলো হলো- দ্যা সাউথ এশিয়ান টাইমস, দৈনিক গণমুক্তি, দৈনিক ভোরের বাংলা, দৈনিক মুন্সীগঞ্জের খবর এবং দৈনিক গ্রামের কাগজ।
তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পাঁচটি দৈনিক পত্রিকার অনলাইন নিউজ পোর্টালকে প্রাথমিকভাবে নিবন্ধনের অনুমতি দেয়া হলো। সরকারি বিধি-বিধান অনুসরণ করে নির্ধারিত ফি জমা দেয়া সাপেক্ষে এই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ থেকে ৩০ কার্যদিবসের মধ্যে তথ্য অধিদফতর থেকে নিবন্ধন সম্পন্ন করতে হবে।
গত ২০২১ সালের ৯ নভেম্বর দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভির অনলাইন নিউজ পোর্টালসহ ১৪টি চ্যানেলকে প্রাথমিকভাবে অনলাইন নিউজ পোর্টাল পরিচালনার অনুমোদন দেয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নিয়ম অনুযায়ী ‘অনলাইন নিউজ পোর্টাল’ চালাতে হলে টিভি কিংবা পত্রিকা, সবাইকেই অনুমোদন নিতে হবে। সেই নিয়মেই এই ১৪টি অনলাইন পোর্টালকে অনুমোদন দেয়া হয়।
অনুমোদন পাওয়া ১৪টি অনলাইন নিউজ পোর্টাল হলো, সময় নিউজ টিভি, চ্যানেল আই অনলাইন, আরটিভি নিউজ ২৪, চ্যানেল ২৪ বিডি, এনটিভিবিডি, দীপ্ত অনলাইন, নাগরিক টিভি, ডিবিসি নিউজ টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন টিভি, বৈশাখী টিভি, ইন্ডিপেনডেন্ট ২৪ টিভি, নিউজ ২৪ বিডি টিভি ও মাই টিভি বিডি।
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন



