ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৩:১৫:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

আশুলিয়ায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ নারীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:২৭ পিএম, ৪ নভেম্বর ২০১৮ রবিবার

আশুলিয়ার জামতলায় গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের পাঁচজনের মধ্যে হাসিনা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে তার মৃত্যু হয়।



নিহত হাসিনা বেগম গ্যাস লাইন বিস্ফোরণে দগ্ধ আবর আলীর স্ত্রী। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। হাসপাতালে ভর্তি অন্যরা হলেন, আরব আলীর ছেলে আব্দুর রব (২৮), ছেলের বউ রিপা বেগম (২৫) ও নাতি আয়েশা (২)। তাদের শরীরের বেশিরভাগ অংশই পুড়ে গেছে।



গতকাল শুক্রবার সকালে রান্না করার সময় আশুলিয়ার জামতলায় গ্যাসের লাইনের বিস্ফোরণে নারী শিশুসহ ৫ জন দগ্ধ হয়। দগ্ধদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।



শুক্রবার সকাল পৌনে ৭টার দিকে রান্না করার সময় বিস্ফোরণে দগ্ধ পাঁচজন হাসপাতালে ভর্তি হন। আজ শনিবার সকালে হাসিনা বেগমের মৃত্যু হয়।